কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা আবেদন নিয়ে মার্কিন পর্যটকদের সুখবর দিল চীন

চীন ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
চীন ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

এতদিন চীন ভ্রমণে মার্কিন পর্যটকদের বেশ ঝক্কিই পোহাতে হয়েছে। নানান কাগজপত্র জমা দিয়ে তবেই ভিসার আবেদন করতে হতো মার্কিনিদের। এরপরই মিলত চীন ভ্রমণের অনুমতি। তবে নতুন বছর থেকে এত কাগজপত্র আর লাগবে না। মার্কিন পর্যটকদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে চীন সরকার। শনিবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

শুক্রবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়াশিংটনের চীনা দূতাবাস। সেখানে বলা হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে মার্কিন পর্যটকদের ভিসা আবেদন সহজ করা হবে। তাদের ভিসার জন্য প্রয়োজনীয় নথিপত্রের সংখ্যা কমিয়ে দেওয়া হবে। মূলত করোনা মহামারির ধাক্কা সামলে দেশের অর্থনীতি ও পর্যটন খাতকে চাঙ্গা করতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে দেশটি।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন পর্যটকদের ভিসার আবেদনের সময় বিমানের টিকিট, হোটেল রিজার্ভেশন বা আমন্ত্রণপত্রের কপি জমা দেওয়া লাগবে না।

এর আগে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার নাগরিকদের ভিসা ছাড়াই তাদের দেশে ভ্রমণের অনুমতি দেয় চীন। গত ১ ডিসেম্বর থেকে এই ছয় দেশের নাগরিকদের এই সুবিধা দেওয়া শুরু করে দেশটি। আগামী এক বছর এই সুবিধা চালু থাকবে। এ সময় ভিসা ছাড়াই ১৫ দিন পর্যন্ত চীনে অবস্থান করতে পারবেন এসব দেশের নাগরিকরা।

করোনা মহামারির সময় কঠোর নীতি অবলম্বন করে চীন সরকার। বিদেশিদের জন্য দেশের সীমানা বন্ধ করে দেওয়া হয়। ফলে চীনে বিদেশি পর্যটকের আগমন অনেক কমে যায়। তবে গত বছর কোভিড নীতি থেকে সরে আসে চীন। ফলে পর্যটকের সংখ্যা ফের বাড়তে থাকে। তবে এখনো পর্যটকের সংখ্যা ২০১৯ সালের তুলনায় ৬০ শতাংশ কম আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল বন্ধ

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১০

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১১

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১২

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৩

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১৪

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১৫

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৬

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৭

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৮

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৯

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

২০
X