শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ দুই মাস পর নতুন প্রতিরক্ষামন্ত্রী পেল চীন

ডং জুন। ছবি : সংগৃহীত
ডং জুন। ছবি : সংগৃহীত

চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নৌবাহিনীর সাবেক প্রধান ডং জুনকে নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফুকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার দুই মাস পর তাকে এই পদে বসানো হলো। শুক্রবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

শুক্রবার বেইজিংয়ে জাতীয় পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির এক সভায় চীনের শীর্ষ আইনপ্রণেতারা ডং জুনকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা করেন।

গত আগস্টে সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফুকে সবশেষ জনসম্মুখে দেখা যায়। এরপর অক্টোবরে তাকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়। গুঞ্জন রয়েছে, দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে সরিয়ে দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। একই অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকেও অপসারণ করা হয়। তারা দুজনই স্ব স্ব পদে সাত মাস করে দায়িত্ব পালন করেছেন। তবে সরকারিভাবে তাদের বরখাস্তের কোনো কারণ জানানো হয়নি।

সম্প্রতি চীনা সামরিক বাহিনীতে একের পর এক রদবদল চলছেই। শুক্রবার স্থায়ী কমিটি ৯ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে সরানো হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে রাষ্ট্রীয় মালিকানাধীন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার তিন নির্বাহী কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

নতুন প্রতিরক্ষামন্ত্রীর বয়স ৬১ বছর। ২০২১ সালের আগস্টে তাকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি চীনা সামরিক বাহিনীর দক্ষিণ থিয়েটার কমান্ডের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ থিয়েটার কমান্ড দক্ষিণ চীন সাগর দেখভালের দায়িত্বে নিয়োজিত।

এ ছাড়া তিনি চীনা সামরিক বাহিনীর ইস্টার্ন থিয়েটারের ভাইস কমান্ডার হিসেবে কাজ করেছেন। চীনা সামরিক বাহিনীর এই বিভাগটি তাইওয়ান সংক্রন্ত ইস্যু দেখাশোনা করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১০

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১১

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১২

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৩

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৪

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৫

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৬

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৭

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৮

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৯

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

২০
X