কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা ছাড়াই চীনে যেতে পারবেন ৬ দেশের নাগরিকরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পরীক্ষামূলকভাবে ভিসা ছাড়াই ছয় দেশের নাগরিকদের চীনে ভ্রমণের সুযোগ দেওয়ার ঘোষণা করেছে বেইজিং। আগামী এক বছরের জন্য এসব দেশের নাগরিকরা এই সুবিধা ভোগ করতে পারবেন। শুক্রবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

দেশ ছয়টি হলো— ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়া। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের ৩০ নভেম্বর পর্যন্ত এসব দেশের নাগরিকরা সাধারণ পাসপোর্ট ব্যবহার করে ১৫ দিন পর্যন্ত চীনে ব্যবসা বা ভ্রমণ করতে পারবেন।

শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, চীনের উচ্চস্তরের উন্নয়ন এবং বিশ্ববাসীর জন্য চীনের দরজা যে খোলা তা প্রচারের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে চীনে প্রবেশের জন্য বিশ্বের অধিকাংশ দেশের নাগরিকদের ভিসার প্রয়োজন হয়ে থাকে। তবে ব্রুনাই ও সিঙ্গাপুরের নাগরিকরা ভিসা ছাড়াই চীন ভ্রমণের সুবিধা পেয়ে থাকে। এর সঙ্গে এবার আরও ছয়টি দেশ যুক্ত হতে চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X