কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

তাইওয়ানের আকাশে চীনের ৩৭ যুদ্ধবিমান, প্রতিরক্ষা জোরদার

প্রতীকী ছবি। ছবি : রয়টার্স
প্রতীকী ছবি। ছবি : রয়টার্স

তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে প্রায় ৩৭টি চীনা যুদ্ধবিমান। এর ফলে আজ বৃহস্পতিবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে তাইওয়ান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা থেকে তাইওয়ানের আকাশে ৩৭টি চীনা বিমান শনাক্ত করা হয়। এর মধ্যে জে-১১ ও জে-১৬ ফাইটার এবং এইচ-৬ বোমারু বিমানগুলোকে এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের দক্ষিণ-পশ্চিম দিকে উড়তে দেখা গেছে।

তাইওয়ানের একটি সীমান্তবর্তী এলাকা হলো এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন। চীনের হুমকি মোকাবিলায় এই এলাকা সব সময় নজরদারি ও টহলের মধ্যে রাখে তাইওয়ান।

এদিকে চীনা যুদ্ধবিমান শনাক্তের পরই নজরদারির জন্য বিমান ও জাহাজ পাঠিয়েছে তাইওয়ান। এ ছাড়া ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও সক্রিয় করেছে তারা।

এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অঞ্চল হিসেবে বিবেচনা করে আসছে চীন। গত তিন বছরে চীন নিয়মিতভাবে তাইওয়ানের নিকটবর্তী আকাশে বিমান উড়িয়েছে।

এদিকে বুধবার পশ্চিম প্রশান্ত মহাসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ বিমান টহলের দ্বিতীয় ধাপ সম্পন্ন করেছে চীন। এ ছাড়া আগের দিন জাপান সাগর এবং পূর্ব চীন সাগরের ওপর বিমান ওড়ানো হয়। এর ফলে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাপান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১০

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

১১

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১২

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৩

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৪

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৬

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৭

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৮

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৯

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

২০
X