কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার শি জিনপিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সময় এই মন্তব্য করলেন যখন চীন বুধবার (৩ সেপ্টেম্বর) বিজয় দিবস উপলক্ষে সবচেয়ে বড় কুচকাওয়াজের আয়োজন করে।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘প্লিজ ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিন, যখন আপনারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’ বৈশ্বিক মঞ্চে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন, রাশিয়া ও অন্য জোট মিলে সম্পর্ক গড়ার বিষয়টি এর আগে প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র চীনকে যে ‘বিপুল পরিমাণ সহায়তা ও রক্ত’ দিয়েছে সে কথাও উল্লেখ করেন।

বুধবার চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর এবং দখলদার শক্তির বিরুদ্ধে চীনের জয়ের ৮০ বছর উদ্‌যাপন করছে।

ট্রাম্প বলেন, চীনের বিজয় এবং গৌরব অভিযানে অনেক আমেরিকান জীবন দিয়েছেন। এজন্য আমি আশা করি তাদের জীবন উৎসর্গের প্রতি যথাযথ সম্মান জানাবে চীন।

বুধবারের কুচকাওয়াজে শি-র সঙ্গে পুতিন, কিমসহ ২৪টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান যোগ দেন। একে পশ্চিমা দেশগুলোর জন্য এক বড় বার্তা বলেও অনেকে মনে করছেন। বুধবার চীনের অনুষ্ঠানে প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর কোনো নেতাকেই দেখা যায়নি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X