কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় নিকেল প্রক্রিয়াকরণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৩

ইন্দোনেশিয়ায় নিকেল কারখানায় আগুন। ছবি : এপি
ইন্দোনেশিয়ায় নিকেল কারখানায় আগুন। ছবি : এপি

ইন্দোনেশিয়ায় একটি নিকেল প্রক্রিয়াকরণ কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৮ জন। রোবাবার (২৪ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার নিকেল প্রক্রিয়াকরণ কারখানায় বিস্ফোরণ ঘটেছে। এটি সুলায়েশি দ্বীপে ইন্দোনেশিয়ান শিংশান স্টেইনলেস স্টিলের (আইটিএসএস) কারখানা ছিল। কারখানাটির মালিকানায় একই এলাকায় একটি শিল্প পার্কও রয়েছে।

ইন্দোনেশিয়ার মোরোয়ালি শিল্প পার্ক (আইএমআইপি) এক বিবৃতিতে জানিয়েছে, রোববার কারখানার একটি চুল্লি স্থাপন ও সংস্কার কাজ চলাকালে এ বিস্ফোরণ ঘটে। এ সময় আটজন ইন্দোনেশিয়ান ও পাঁচজন চীনা কর্মী নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আইএমআইপির এক মুখপাত্র বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, চুল্লিতে কোনো তরল দাহ্য পদার্থের কারণে বিস্ফোরণ ঘটেছে। মূলত চুল্লি মেরামতের কাজ চলাকালে এ বিস্ফোরণ ঘটে।

মুখপাত্র আরও বলেন, প্রথম বিস্ফোরণের পরে সেখান থাকা অক্সিজেন সিলিন্ডারের কারণে আরও কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। এগুলো কারখানায় ঝালাই ও ফার্নেস কাটার ও মেরামতের জন্য ব্যবহৃত হয়ে আসছিল।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া বিভিন্ন মূল্যবান খনিজসমৃদ্ধ। এর মধ্যে দেশটির সুলায়েশি দ্বীপটি নিকেলের জন্য বিখ্যাত। তবে এসব কারখানায় কাজের পরিবেশ নিয়ে শ্রমিকদের ক্ষোভ রয়েছে।

গত জানুয়ারি মাসে এ পার্কের নিকেল কারখানায় সুরক্ষা ও বেতন নিয়ে বিক্ষোভ শুরু হয়। যা পরবর্তীতে দাঙ্গায় রূপ নেয়। এ সময় সেখানে এক চীনা নাগরিকসহ দুই শ্রমিক নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১০

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১১

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১২

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৩

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৪

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৫

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৭

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৮

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

২০
X