কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৩:০১ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

১০ দিনের রাজকীয় উৎসবে বিয়ে করলেন ব্রুনাইয়ের যুবরাজ

ব্রুনাইয়ের যুবরাজ আবদুল মতিনের পাশে স্ত্রী ইয়াং মুলিয়া আনিশা রোসনা। ছবি : সংগৃহীত
ব্রুনাইয়ের যুবরাজ আবদুল মতিনের পাশে স্ত্রী ইয়াং মুলিয়া আনিশা রোসনা। ছবি : সংগৃহীত

ব্রুনাইয়ের যুবরাজ আবদুল মতিন বিয়ে করেছেন। যুবরাজ হয়েও রাজপরিবারের বাইরে গিয়ে সাধারণ শ্রেণির এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। তাদের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে প্রশংসায় ভাসছেন যুবরাজ। খবর বিবিসির।

তেল-গ্যাসসমৃদ্ধ ছোট্ট এই দেশের যুবরাজের বিয়ে উপলক্ষে সারা দেশে সাজ সাজ রব পড়ে যায়। ১০ দিনের রাজকীয় উৎসবের আয়োজন করা হয। দেশ-বিদেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।

গত ডিসেম্বরে ইয়াং মুলিয়া আনিশা রোসনা নামে ৩২ বছর বয়সী এক তরুণীর সঙ্গে প্রেম ও বাগদানের কথা জানান যুবরাজ মতিন। এশিয়ার সবচেয়ে এলিজেবল তরুণের এমন ঘোষণায় অবাকই হন নেটিজেনরা। এবার তাদের এমন বিস্ময়ের মধ্যে রেখেই বিয়ের কাজটাও সেরে ফেললেন তিনি।

কনে মুলিয়া আনিশা ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার একজন উপদেষ্টার নাতনি। তিনি একটি ফ্যাশন ও পর্যটনবিয়ষক কোম্পানির মালিক বলে জানা গেছে।

গত ৭ জানুয়ারি যুবরাজের বিয়ে উপলক্ষে দেশে ১০ দিনের রাজকীয় উৎসব শুরু হয়। বিয়ের অনুষ্ঠানে ৫ হাজার অতিথি উপস্থিত হন। তাদের মধ্যে সৌদি আরব ও জর্ডানের রাজপরিবারের পাশাপাশি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো ও ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রও ছিলেন।

মূলত গত বুধবার ইসলামী রীতি মেনে মুলিয়া আনিশাকে বিয়ে করেন যুবরাজ মতিন। বিয়ের এই পর্বে যুবরাজ, তার বাবা ও অন্যান্য পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিয়ের পর পর প্রথমবারের মতো জনসম্মুখে এলে হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হন নবদম্পতি। ছাদ খোলা রোলস রয়েসে চড়ে জমকালো শোভাযাত্রায় বের হলে তাদের সঙ্গে যোগ দেন হাজার হাজার মানুষ।

নরলিহা মোহাম্মদ নামে এক স্কুলশিক্ষক বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাজপরিবারের নবদম্পতিকে এক নজর দেখার সুযোগে জীবনে এক বারই আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X