ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০১:২১ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

স্বর্ণ অলংকার ও জামায়াত মনোনীত প্রার্থী। ছবি: সংগৃহীত
স্বর্ণ অলংকার ও জামায়াত মনোনীত প্রার্থী। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ প্রার্থী। এরমধ্যে বিভিন্ন দল থেকে ৯জন ও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এরমধ্যে নিজের হলফনামায় ২৮ ভরি স্বর্ণের মালিক বলে উল্লেখ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এ তথ্য জানা গেছে।

হলফনামা ঘেঁটে দেখা যায়, আতাউর রহমান সরকারের ২৮ ভরি স্বর্ণ রয়েছে। এসব স্বর্ণ বিয়ের সময় উপহার হিসেবে পেয়েছিলেন বলে উল্লেখ করেছেন এই প্রার্থী। তিনি ১৯৮২ সালের ৬ জুলাই জন্মগ্রহণ করেন। তার স্ত্রীর নাম ফারহানা সুমাইয়া শবনম। তিনি এক কন্যা সন্তানের জনক। নিজের পূর্বের পেশা হিসেবে সাংবাদিকতাকে উল্লেখ করেছেন আতাউর রহমান।

বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় জড়িত বলে উল্লেখ করেছেন। এ পেশা থেকে তিনি বছরে তিন লাখ ৪৬ হাজার ৬৬৭ টাকা আয় করেন। এ ছাড়া ভাড়া হিসেবে পান ১ লাখ ৭০ হাজার টাকা। স্নাতকোত্তর করা আতাউর রহমান নির্বাচনী ব্যয় আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ঋণ এবং স্বেচ্ছা প্রদত্ত টাকা থেকে মেটাবেন বলে উল্লেখ করেছেন।

হলফনামায় আরও উল্লেখ করেন, পৈতৃক সূত্রে ৫১ শতাংশ কৃষি জমি রয়েছে তার। এ ছাড়া একটি বাড়ি নির্মাণ করছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১০

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১১

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১২

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৩

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৪

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৫

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৬

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৭

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৮

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৯

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

২০
X