কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ সেনাদের চুল কাটার নিয়ম শিথিল করল জাপান

পুরোনো ছবি
পুরোনো ছবি

জাপানের সামরিক বাহিনীতে যোগদান করা নতুন সেনাদের লম্বা চুল রাখার অনুমতি দেওয়া হবে। মূলত সেনাবাহিনীতে দেশের তরুণদের আকৃষ্ট করার লক্ষ্যে চুল কাটার নিয়ম শিথিল করেছে জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির।

এতদিন জাপানি পুরুষ সেনাদের চুল ছোট করে রাখতে হতো, যা ‘বাজ কাট’ নামে পরিচিত। এ ছাড়া নারী সেনারাও লম্বা চুল রাখতে পারতেন না। তবে চীন ও উত্তর কোরিয়া থেকে ক্রমবর্ধমান চাপ থাকলেও জাপানে সেনা ঘাটতি রয়েছে। তাই চুল কাটার নিয়ম সহজ করে সেনা সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে টোকিও।

নতুন নিয়ম আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হবে। এই নিয়ম অনুযায়ী, পুরুষ সেনারা মাথার পেছনে ও দুই পাশে ছোট চুল এবং ওপরে লম্বা চুল রাখতে পারবেন। এ ছাড়া নারী সেনারাও লম্বা চুল রাখতে পারবেন। তবে ইউনিফর্ম পরা অবস্থায় চুল কাঁধে পড়তে পারবে না এবং হেলমেট পরার ক্ষেত্রে তা বাধার কারণ হতে পারবে না।

অবশ্য চুল কাটার বিধান শিথিলের বিষয়টি গত জানুয়ারি মাসে প্রথম সামনে আসে বলে জানিয়েছে বার্তা সংস্থা কিয়োডো। সে সময় জাপানের সেলফ ডিফেন্স ফোর্সেসে (জেএসডিএফ) সেনা সংখ্যা বাড়াতে বিশেষজ্ঞ দলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানের সামরিক বাহিনী প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করে আসছে। মূলত দেশের শান্তিবাদী সংবিধানের সঙ্গে মিল রেখে তারা এমন নীতি মেনে আসছিল। তবে চীন ও উত্তর কোরিয়া দ্রুত সামরিক শক্তি জোরদার করায় সেনা সংখ্যা ও সামরিক ব্যয় বাড়ানোর চেষ্টা করছে জাপান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল ঢাকাস্থ দূতাবাস

বিয়ের ৬ মাসের পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১০

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১১

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১২

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১৩

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১৪

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১৫

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১৬

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৭

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৮

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৯

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

২০
X