কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ১২:২৬ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরান-ইসরায়েল উত্তেজনা : যুদ্ধের প্রস্তুতির নির্দেশ কিমের

কিম জং টু বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময়ে উত্তর কোরিয়ার নেতা। ছবি: সংগৃহীত
কিম জং টু বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময়ে উত্তর কোরিয়ার নেতা। ছবি: সংগৃহীত

অতীতে যে পরিমাণ প্রস্তুতি নেওয়া হয়েছে এবার তার চেয়েও বেশি প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অন্যদিকে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ইরান। যে কোন মুহুর্তে ইসরায়েলে আঘাত হানতে পারে ইরানের ক্ষেপনাস্ত্র। এমন পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দিলেন কিমও।

সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান কিম জং টু বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময়ে এ নির্দেশ দেন উত্তর কোরিয়ার শাসক। কিমের এই নির্দেশের পর প্রশ্ন উঠেছে, তবে কি দ্রুত কোনো সংঘর্ষের ইঙ্গিত দিলেন কিম জং উন।

উত্তর কোরিয়ার নেতা বলেছেন, দেশের চারপাশের ভূরাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। এই অবস্থায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। দেশে সব চেয়ে বড় সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান কিম জং টু বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময়ে এই মন্তব্য করেন তিনি।

রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পুতিন সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়পর আশঙ্কা দেখা দিয়েছে। ইরান যাতে ইসরায়েলে হামলা না চালায় এজন্য বারবার সতর্ক করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে সঙ্গ দিলে মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হবে বলে ঘোষণা করেছে আরান। এই পরিস্থিতিতে কিমের মন্তব্য হুমকি নাকি আগাম সতর্কতা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কিম জানিয়েছেন, যদি শত্রু বাহিনী উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়, সে ক্ষেত্রে কোনো রকম দ্বিধা না রেখেই শত্রুদের গুঁড়িয়ে দেওয়ার বার্তাও দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক। সে জন্য যে কোনো পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কিম।

কিমের মন্তব্য তুলে ধরেছে দেশটির সরকারি সংবাদমাধ্যম। কিম বলেছেন, “আন্তর্জাতিক পরিস্থিতি জটিল... দেশের চারদিকে সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত ও অস্থিতিশীল।”

প্রসঙ্গত, গত মঙ্গলবারই সফলভাবে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এই অস্ত্র তাদের দ্রুত ও আরও শক্তিশালীভাবে প্রত্যাঘাতের ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে বলেও জানান কিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১০

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১১

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১২

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৩

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৪

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৫

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৬

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৭

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৮

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৯

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

২০
X