কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৯:৪৫ পিএম
আপডেট : ০২ মে ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ার নেতা কিমের মনোরঞ্জনে ২৫ কুমারীর ‘প্লেজার স্কোয়াড’

নারী সৈনিকদের সঙ্গে কিম জং উন। ছবি : সংগৃহীত
নারী সৈনিকদের সঙ্গে কিম জং উন। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বিশ্বের অন্যতম প্রতাপশালী শাসকদের অন্যতম তিনি। তার রয়েছে বিশেষ কিছু স্টাইল। মরণের ভয়ে বিমানে ওঠেন না তিনি। বিদেশ সফরের জন্য রয়েছে বিশেষ ট্রেন। এ ট্রেনে চেপে দাপিয়ে বেড়ান বিভিন্ন এলাকা। প্রভাবশালী এ নেতার মনোরঞ্জনের জন্য রয়েছে ‘প্লেজার স্কোয়াড’। প্রতি বছরে এ দলে যুক্ত করা হয় কুমারী তরুণীদের। দ্য মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্লেজার স্কোয়াডে প্রতিবছর নতুন সদস্যদের যুক্ত করা হয়। প্রতিবছর এ দলে থাকেন ২৫ জন কুমারী। বছরে গেলেই করা হয় বদল। নতুন করে আরও ২৫ তরুণী যুক্ত হন। এ জন্য দেখা হয় বিশেষ গুণাবলিও।

ইওনমি পার্ক জানিয়েছে, মনোরঞ্জনের দলে যুক্ত করার জন্য তরুণীদের সৌন্দর্য এবং রাজনৈতিক লয়ালিটির বিষয় দেখা হয়। এজন্য বাছাই করা হয় দেশের সেরা সুন্দরীদের। যাতে করে কোনো সুন্দরী এ থেকে বাদ না যায় এজন্য সর্বত্র চালানো হয় অভিযানও।

সংবাদমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, কোনো তরুণীকে একবার বাছাই করা হলে তার পারিবারিক অবস্থার খোঁজ নেওয়া হয়। এরপর বিবেচনায় রাখা হয় রাজনৈতিক অবস্থাও। এ ছাড়া এসব তরুণীদের কারও আত্মীয় উত্তর কোরিয়া থেকে পালিয়ে গেলে বা দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশে আত্মীয়স্বজন থাকলে তাকে বাদ দিয়ে দেওয়া হয়।

এসব প্রক্রিয়ার পর তরুণীদের কুমারীত্ব পরীক্ষা করা হয়। কুমারীত্ব নিশ্চিতের পর তরুণীদের আরেকটি কঠিন চিকিৎসার মুখোমুখি করা হয়। এ পরীক্ষায় ছোটখাটো অসম্পূর্ণতাসহ শরীরের কোথাও কোনো খুঁত আছে কিনা তা যাছাই করা হয়। এসব যেকোনো কিছু পরীক্ষায় নিহ্নিত হলে অযোগ্য বিবেচিত হতে পারেন যেকোনো তরুণী।

কয়েক ধাপে চালানো এসব পরীক্ষার পর হাতেগোনা কয়েকজন তরুণীকে বাছাই করার পর তাদের রাজধানী পিইংইয়ংয়ে পাঠানো হয়। নির্বাচিত এসব তরুণীদের কাজ হলো কেবল কিমকে খুশি রাখা।

উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের বিশ্বাস, তরুণীদের সঙ্গে যৌন ঘনিষ্ঠতা তাকে অমরত্ব দেবে। যদিও এ নেতা ২০১১ সালে হার্ট অ্যাটাকে মারা যান।

পার্ক জানান, কিম জং-ইল ১৯৭০ এর দশকে এই ‘প্লেজার স্কোয়াড’ ধারণা তৈরি করেছিলেন। তিনি ভেবেছিলেন 'যদি আমি কিছু সুন্দরী মেয়েকে বাছাই করি এবং তাদের আমার বাবা কিম ইল-সুং যেখানে থাকেন সেখানে রাখি, তবে তিনি এটি খুব আনন্দদায়ক মনে করতে পারেন। এমন ধারণা থেকে তিনি সুন্দরী মহিলাদের বাছাই করেন এবং ইল-সুংয়ের রিসোর্টে তাদের পাঠিয়ে দেন। কিম ইল-সুং বিষয়টি এতটাই পছন্দ করেছিলেন যে এ জন্য তিনি কিম জং-ইলকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X