কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৪:১৪ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

তাইওয়ানের আকাশে ৪৫ চীনা যুদ্ধবিমান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তাইওয়ানের আকাশসীমায় চীনের ৪৫ যুদ্ধবিমান শনাক্ত হয়েছে। এতে করে চীন তাইওয়ানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (১৫ মে) রাশিয়ার বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ান নিজেদের আশপাশে চীনের ৪৫টি যুদ্ধবিমান ও ছয়টি রণতরীর উপস্থিতি শনাক্ত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের আকাশে এটি একদিনে সর্বোচ্চ বিমানের উপস্থিতি। স্বায়ত্বশাসিত এ দ্বীপটির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে চীনের এমন আচরণ নতুন করে উত্তেজনা জন্ম দিয়েছে।

তাইওয়ানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই আগামী ২০ মে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি তাওয়ানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব যুদ্ধবিমানের মধ্যে অন্তত ২৬টি তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এছাড়া এ ঘটনার যথাযথ প্রতিক্রিয়া জানানো হয়েছে বলেও জানিয়েছে তারা।

চীন স্বশাসিত এ দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে বিবেচনা করে থাকে। দেশটি এ দ্বীপের চারপাশে গত চার বছর ধরে নিয়মিত সামরিক মহড়া ও টহল পরিচালনা করে আসছে বলে অভিযোগ করছে তাইওয়ান।

এর আগে গত এপ্রিলে তাইওয়ানের আশপাশে চীনের ৩০টির মতো সামরিক বিমানের উপস্থিতি ধরা পড়ে। এছাড়া গত সেপ্টেম্বরে দ্বীপটিতে ১০৩টি চীনা যুদ্ধবিমানের উপস্থিতি শনাক্ত হয়। যার মথ্যে অন্তত ৪০টি প্রণালির মধ্যরেখা অতিক্রম করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১০

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১১

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১২

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৩

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৪

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৫

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১৬

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৭

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৮

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৯

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

২০
X