কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ার সবচেয়ে দামি ডিভোর্স

চে তায়ে-ওন ও রোহ সো-ইয়ং। ছবি : সংগৃহীত
চে তায়ে-ওন ও রোহ সো-ইয়ং। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার ধনকুবের চে তায়ে-ওনকে বিবাহবিচ্ছেদের পর সাবেক স্ত্রীর খোরপোশ বাবদ ১ লাখ ৩৮ হাজার কোটি ওন বা ১০০ কোটি ডলার দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। জানা গেছে, এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে দামি ডিভোর্স। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন চে তায়ে-ওন। এ কারণে স্ত্রী রোহ সো-ইয়ংয়ের সঙ্গে ৩৫ বছরের বিবাহিত সম্পর্কের ইতি ঘটে। বিচ্ছেদের প্রায় এক দশক পরে গতকাল বৃহস্পতিবার (৩০ মে) খোরপোশ বাবদ এ অর্থ প্রদান করার নির্দেশ দেন সিউল হাইকোর্ট।

জানা গেছে, চে তায়ে-ওন দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী বহুজাতিক কোম্পানি এসকে গ্রুপের চেয়ারম্যান। খোরপোশের অর্থের পাশাপাশি চে’র কোম্পানির শেয়ারও তার সাবেক স্ত্রী পাবেন বলে রায় দিয়েছেন সিউল হাইকোর্ট।

এর আগে ২০২২ সালে পারিবারিক আদালত চেতায়ে-ওনকে ৬ হাজার ৬৫০ কোটি ওন দেওয়ার নির্দেশ দিয়েছিল। এসকে গ্রুপের শেয়ার দেওয়ার জন্য রোহ সো-ইয়ংয়ের অনুরোধ নাকচ করেছিল পারিবারিক আদালত।

দক্ষিণ কোরীয় মুদ্রায় চে তায়ে-ওনের সম্পদের আর্থিক মূল্য প্রায় ৪ লাখ কোটি ওন ধরেছে আদালত। বিচ্ছেদ হওয়ায় চে’র সাবেক স্ত্রী এই সম্পদের আনুমানিক ৩৫ শতাংশ পাবেন। রায়ে বলা হয়েছে, রোহ সো-ইয়ং রাজনৈতিক পরিবারের হওয়ায় চে তায়ে-ওনের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং এসকে গ্রুপের সম্পদ বাড়াতে ভূমিকা রেখেছিলেন।

এদিকে চে তায়ে-ওনের আইনজীবীরা বলেছেন, আদালতের এই আদেশ একতরফা। রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানিয়েছেন আইনজীবীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X