কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৬:১৪ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা চলছে ২ দিন ধরে

পরীক্ষাকেন্দ্রে ব্যস্ত পরীক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
পরীক্ষাকেন্দ্রে ব্যস্ত পরীক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

পরীক্ষার নাম শুনলেই অনেকের গায়ে জ্বর চলে আসার জোগাড় হয়। আর সেই পরীক্ষা যদি হয় বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা, তাহলে পরীক্ষার্থীর কী অবস্থা হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

তবুও এবার পরীক্ষার ভয়কে জয় করে বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা গাওকাও দিতে নাম লিখিয়েছেন রেকর্ড ১ কোটি ৩৪ লাখ শিক্ষার্থী।

চীনে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতে যে ভর্তি পরীক্ষা দিতে হয় সেটির নামই হচ্ছে গাওকাও। এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা।

কারণ, শৈশব থেকে কৈশোর পর্যন্ত একজন শিক্ষার্থী স্কুলের ১২ বছরে যা কিছু শিখেছেন, তার সবই কাজে লাগে এই পরীক্ষায়। তীব্র প্রতিযোগিতার এই পরীক্ষা অনুষ্ঠিত হয় দুই দিন ধরে। বিশ্বের বৃহত্তম এই অ্যাকাডেমিক পরীক্ষা ন্যাশনাল কলেজ এনট্রান্স পরীক্ষা নামেও পরিচিত।

বলা হয়, গাওকাও পরীক্ষার মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে চীনের তরুণদের ভবিষ্যৎ। একজন শিক্ষার্থী এই পরীক্ষায় একবারই অংশ নিতে পারে। বেশ কঠিন এই পরীক্ষায় একমাত্র ভালো স্কোর করতে পারাই দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশের একমাত্র উপায়। পরীক্ষার সিলেবাসের মধ্যে রয়েছে চীনা সাহিত্য, গণিত, ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, রাজনীতি ও ইতিহাসের মতো বিষয়।

চলতি বছর চীনের মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ক্রমবর্ধমান বেকারত্বের আভাস পরীক্ষার্থীদেরকে গাওকাও পরীক্ষায় অংশ নিতে আরও বেশি উৎসাহিত করেছে। দেশটিতে এ বছর গাওকাও পরীক্ষা দিতে নিবন্ধন করেছেন ১ কোটি ৩৪ লাখেরও বেশি শিক্ষার্থী। যা গত বছরের রেকর্ড ১ কোটি ২৯ লাখ পরীক্ষার্থীর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

গাওকাও পরীক্ষাকে কেন্দ্র করে উৎসাহ ও প্রেরণামূলক বার্তায় ভরে উঠেছে চীনের সামাজিক প্ল্যাটফর্মগুলো। এ ছাড়া মাইক্রোব্লগিং সাইট এক্সে সবচেয়ে বেশি খোঁজা বিষয়গুলোর মধ্যেও রয়েছে গাওকাও।

পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেক চীনা সেলিব্রিটিসহ আন্তর্জাতিক তারকারাও। এদের মধ্যে আছেন ব্রিটিশ ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যামের মতো খেলোয়াড়ও।

সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে শুভকামনা জানিয়ে বেকহ্যাম লিখেছেন, ‘আমি শুভকামনা জানাতে চাই সেসব শিক্ষার্থীকে, যারা গাওকাও পরীক্ষা দিতে যাচ্ছে।’ এরপর তিনি লিখেছেন চীনা শব্দগুচ্ছ ‘জিন ব্যাং তি মিং’—যার অর্থ গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সাফল্য অর্জন করো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১০

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১১

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১২

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৩

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৪

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৫

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৬

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৭

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৮

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

২০
X