কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

৮০ বছরের বৃদ্ধের সঙ্গে তরুণীর প্রেম, অতঃপর...

৮০ বছরের বৃদ্ধের সঙ্গে তরুণীর প্রেম। ছবি : সংগৃহীত
৮০ বছরের বৃদ্ধের সঙ্গে তরুণীর প্রেম। ছবি : সংগৃহীত

ভালোবাসার কোনো বয়স নেই বলে একটি কথা প্রচলিত রয়েছে। সেই কথাকে আবারও প্রমাণ করলেন ৮০ বছরের বৃদ্ধ ও ২৩ বছরের তরুণী। বয়সের বাধাকে ডিঙিয়ে একসাথে হয়েছেন দুজনেই। এজন্য পাড়ি দিয়েছেন প্রতিকূল পথও। শনিবার (২২ জুন) সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একটি বৃদ্ধাশ্রমকে ঘিরে এ জুটির প্রেমের ‍সূত্রপাত। এরপর দীর্ঘ প্রতিবন্ধকতাকে জয় করে একসাথে হয়েছেন তারা। বয়সকে হার মানিয়ে নিজেদের জয় করে নেওয়ার এ গল্পটি চীনের।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হোবেই প্রদেশের একটি বৃদ্ধাশ্রমে কাজ করতেন ২৩ বছরের তরুণী জিয়াওফাং। সেখানেই তার সঙ্গে ৮০ বছরের বৃদ্ধ লিয়ের পরিচয় হয়। বন্ধুত্ব দিয়ে সম্পর্কের শুরু হলেও ধীরে ধীরে তা আরও গাঢ় হয়। একপর্যায়ে তারা প্রেমে এবং এরপর বিয়ের সিদ্ধান্ত নেন। ৮০ বছর বয়সে এসে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন লি।

চীনের সংবাদম্যাধ্যম জানিয়েছে, দুজনের এ সম্পর্ক মেনে নেয়নি তরুণীর পরিবার। ফলে লিকে বিয়ে করতে পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। ভালোবাসাকে জয় করতে পরিবারকে আলাদা করতেও দ্বিধা করেননি ওই তরুণী।

সংবাদমাধ্যম জানিয়েছে, লিয়ের ম্যাচিউরিটি, স্থিতিশীলতা ও জ্ঞানের প্রতি আকৃষ্ট হয়েছেন জিয়াওফাং। অন্যদিকে লিয়ের মন গলেছে তরুণীর কোমল মনোভাবের কারণে। একে অপরের প্রতি আকর্ষণ থেকে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ছোট্ট একটি আয়োজনের মাধ্যমে বিয়ে করেছেন তারা। তবে এতে অংশ নেননি পরিবারের কোনো সদস্য।

চীনা এই দম্পতির বিয়ের অনেক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাদের রোমান্টিক ছবি দেখে মন গলেছে অনেকের। আবার কেউ কেউ তাদের বিয়ের সমালোচনা করেছেন। অনেকে বলছেন, কেবল টাকার লোভে তরুণী ওই বৃদ্ধকে বিয়ে করেছেন। আবার অনেকে তাদের ভালোবাসাকে সাধুবাদ জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X