কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আরও ২০ বছর কারাদণ্ড হতে পারে নাভালনির

আলেক্সি নাভালনি। ছবি : সংগৃহীত
আলেক্সি নাভালনি। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ‍ও বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির আরও ২০ বছরের কারাদণ্ড হতে পারে। বর্তমানে তিনি আরেক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, উগ্রবাদে অর্থায়ন, প্রকাশ্যে উগ্রবাদ সম্পর্কিত কর্মকাণ্ডে উসকানি এবং নাৎসি মতাদর্শ পুনর্বাসনের অভিযোগে নাভালনির বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তার ২০ বছরের কারাদণ্ডের আবেদন করেছেন আইনজীবীরা। আগামী শুক্রবার রাশিয়ার একটি আদালত এ মামলার রায় দেবেন। মস্কো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের একটি পেনাল কলোনিতে রুদ্ধদ্বার ভবনে নাভালনির বিচারকাজ চলছে।

অর্থ আত্মসাতের আরেক মামলায় ৯ বছরের সাজার পর বর্তমানে কারাগারে আছেন নাভালনি। তবে তার সমর্থকরা বলছেন, নাভালনির রাজনৈতিক কর্মকাণ্ডের জন্যই তাকে এ সাজা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ক্রেমলিনে বসে নাইজারে সরকার হটালেন পুতিন?

পুতিন ও রুশ সামরিক অভিজাত নেতাদের বিরুদ্ধে বেশ সরব ৪৭ বছর বয়সী নাভালনি। ২০২০ সালের আগস্টে সাইবেরিয়ার টমসক শহর থেকে উড়োজাহাজে করে মস্কোয় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে প্রথমে সাইবেরিয়ার একটি হাসপাতালে এবং সেখান থেকে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেওয়া হয়। জার্মানির চিকিৎসায় সুস্থ হয়ে উঠেন তিনি।

একই বছরের সেপ্টেম্বরে পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষজ্ঞরা জানান, নাভালনিকে রুশ নার্ভ এজেন্ট ‘নোভিচক’ বিষ প্রয়োগ করেছে। এ জন্য সরাসরি পুতিনকে দায়ী করে আসছেন নাভালনি। যদিও পুতিন এ অভিযোগ অস্বীকার করেছেন।

এমন পরিস্থিতিতে ক্রেমলিনের হুমকি উপেক্ষা করে ২০২১ সালের ১৭ জানুয়ারি দেশে ফিরলে মস্কো বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করে রুশ কর্তৃপক্ষ। এরপরই অর্থ আত্মসাতের মামলায় তাকে ৯ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X