কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০২:২৯ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ক্রেমলিনে বসে নাইজারে সরকার হটালেন পুতিন?

ভ্লাদিমির পুতিন, নাইজারের নতুন নেতা জেনারেল আবদুর রহমান তচিয়ানি। ছবি : সংগৃহীত
ভ্লাদিমির পুতিন, নাইজারের নতুন নেতা জেনারেল আবদুর রহমান তচিয়ানি। ছবি : সংগৃহীত

সম্প্রতি নাইজারে ঘটে যাওয়া সামরিক অভ্যুত্থানের জন্য পুতিনকে দায়ী করলেন ইউক্রেনীয় উচ্চপদস্থ এক কর্মকর্তা। এ ঘটনায় পুতিনের জড়িত থাকার বিষয়টিকে ‘আদর্শ রাশিয়ান কৌশল’ বলে মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরার।

গত বুধবার প্রেসিডেন্ট মোহাম্মদ বাজৌম এবং তার গণতান্ত্রিকভাবে গঠিত সরকারকে উৎখাত করা হয়। দেশটিতে গত তিন বছরেরও কম সময়ে ৭তম সামরিক অভ্যুত্থান এটি।

মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পডোল্যাক অভিযোগ তোলেন- এই আকস্মিক পালাবদলের পেছনে রাশিয়ার হাত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে যা টুইটার নামে পরিচিত ছিল) পডোল্যাক লেখেন, ‘এটা এখন পানির মতো পরিষ্কার যে রাশিয়া নাইজারে তথাকথিত ‘সামরিক ক্যু’-এর পেছনে রয়েছে। এটি রাশিয়ার আদর্শ কৌশল। তারা প্রথমে মনোযোগ সরায় এরপর যথাসময়ে কাজ শুরু করে এবং সর্বোপরি চলমান দ্বন্দ্বকে আরও বাড়ায়। বৈশ্বিক অস্থিরতা ছড়াতে রাশিয়ার জুড়ি নেই।’

তিনি আরও বলেন,‘এ উপসংহার টানার সময় এসেছে যখন সারা বিশ্বের স্থিরতার স্বার্থে পুতিনের পালিত দলকে সরানো এবং রাশিয়ার রাজনৈতিক পুনর্জন্ম দরকার।’

এর আগে নাইজারের সামরিক অভ্যুত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ক্রেমলিন। বিশ্বের বেশিরভাগ দেশের পক্ষ থেকে এ ক্যু’-কে সমর্থন না দেওয়া হলেও ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভগেনি প্রিগোজিন একে সাধুবাদ জানান। উল্লেখ্য, আফ্রিকার দেশগুলো নিয়ে প্রিগোজিনের বহু আগে থেকেই আগ্রহ রয়েছে।

এদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকভ এক ফোনকলে গণমাধ্যমকে বলেন, দেশটিতে যেন দ্রুততম সময়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসে সে জন্য দ্বন্দ্বে জড়িত উভয়পক্ষকে রাশিয়া সংযম দেখানোর অনুরোধ জানিয়েছে।

ওয়াগনার গ্রুপ এ সামরিক ক্যু’র দায় স্বীকার না করলেও সাধুবাদ জানিয়েছেন প্রিগোজিন। প্রিগোজিনের যোদ্ধারা আফ্রিকার বিভিন্ন দেশে যুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সম্প্রতি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গণভোটে ওয়াগনার গ্রুপের সদস্যদের দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X