কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১২:০১ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কে ভিড়ল ইসরায়েলি জাহাজ, চলল গুলি

বন্দরে জাহাজ ভেড়ার পর উত্তেজনা। ছবি : সংগৃহীত
বন্দরে জাহাজ ভেড়ার পর উত্তেজনা। ছবি : সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলের আমবারলি বন্দরে ইসরায়েলের একটি জাহাজ ভিড়েছে। এরপর এ ঘটনায় প্রতিবাদ জানাতে সেখানে মানুষজন জড়ো হয়। তখন তারা জায়নবাদের বিরুদ্ধে স্লোগান দেয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে যখন ওই বিক্ষোভকারীরা বন্দরে জড়ো হন, তখন সেখানে গুলির ঘটনা ঘটে।

শনিবার (০২ নভেম্বর) মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরের নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তারা, সতর্ক করতে এই গুলি ছোড়ে। মরমর সাগরের উত্তরাঞ্চলীয় উপকূলে ওই বন্দরের অবস্থান। বিক্ষোভকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা দোলাতে থাকে। এ সময় হাইফাগামী কন্টেইনারগুলো আটকে দেয় তারা।

এ ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। বিক্ষোভকারীরা জানায়, এসব কন্টেইনার ইসরায়েল যাচ্ছে। আমরা এগুলো আটকে দিয়েছি। এগুলো আমরা যেতে দেব না। কন্টেইনারের গায়ে হাইফা, ইসরায়েল লেখা রয়েছে বলেও জানান তারা।

বিক্ষোভকারীরা কন্টেইনার আটকেই রাস্তায় নানা স্লোগান দিতে থাকে। জায়নবাদীদের সঙ্গে ব্যবসা করা মানবতার প্রতি অপমান বলেও স্লোগান দিতে শোনা যায় তাদের।

গেল বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর তেল আবিবের সঙ্গে আঙ্কারার সম্পর্কে অবনতি ঘটে। এমনকি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নও করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তবে ইস্তাম্বুলেরই একটি বন্দরে ইসরায়েলি জাহাজ ভেড়ায় অবাক সবাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X