কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

পুলিশের গাড়ি। ছবি : সংগৃহীত
পুলিশের গাড়ি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির মিসিসিপি অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে তারা নিহত হন।

শনিবার (১০ জানুয়ারি) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্লে কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, শুক্রবার রাতের এই হামলা ৩টি ভিন্ন স্থানে সংঘটিত হয়েছে। ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, দুর্ভাগ্যজনকভাবে আজ রাতে আমাদের কমিউনিটিকে এক ভয়াবহ ট্র্যাজেডির মধ্য দিয়ে যেতে হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আলাবামা সীমান্তের কাছের শহর ওয়েস্ট পয়েন্ট এলাকায় এসব ঘটনা ঘটেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়, নিহত ছয়জনের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয় ছিলেন বলে শেরিফ স্কট এনবিসি নিউজকে জানিয়েছেন।

এখনো পর্যন্ত কর্তৃপক্ষ নিহতদের পরিচয় বা হামলার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং বর্তমানে কমিউনিটির জন্য আর কোনো হুমকি নেই বলে জানিয়েছেন শেরিফ।

শেরিফ স্কট আরও বলেন, আমি অনুরোধ করছি, আপনারা নিহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্তে ব্যস্ত রয়েছে এবং যত দ্রুত সম্ভব হালনাগাদ তথ্য জানানো হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X