কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা আজ

ফ্রান্সের পতাকা। ছবি : সংগৃহীত
ফ্রান্সের পতাকা। ছবি : সংগৃহীত

অনাস্থা ভোটে পরাজিত হয়ে পদত্যাগ করেছেন ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। গত ০৪ ডিসেম্বর তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট আনা হয়। এরপর আজ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, পোল্যান্ড সফর শেষে ফিরে শুক্রবার প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ম্যাখোঁ। এর আগে গত সপ্তাহে পার্লামেন্টে অনাস্থা ভোটে সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের পতন হয়েছে। ফলে নতুন প্রধানমন্ত্রী তার স্থলাভিষিক্ত হবেন। বার্নিয়ের পদত্যাগের মধ্যে দিয়ে ছয় মাসের মধ্যে দ্বিতীয় রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছে দেশটি।

ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মধ্যে পদত্যাগ করেছেন বার্নিয়ে, যা আধুনিক ফ্রান্সের ইতিহাসে যে কোনো প্রধানমন্ত্রীর তুলনায় সবচেয়ে কম শাসনামল।

বার্নিয়ের পতনের পেছনে মূল কারণ ছিল তার প্রস্তাবিত বাজেট, যা ৬০ বিলিয়ন ইউরোর ঘাটতি কমানোর জন্য তৈরি হয়েছিল। এ বাজেট পাস করতে তিনি সংসদে বিশেষ ক্ষমতা ব্যবহার করেন, যা বিরোধী দলগুলোকে ক্ষুব্ধ করে তোলে।

এদিকে ডানপন্থি জাতীয় র‍্যালি (আরএন) এবং বামপন্থি নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) একযোগে এই বাজেটের বিরোধিতা করেছে। আরএন নেতা মেরিন লে পেন বাজেটটিকে ‘ফরাসিদের জন্য ক্ষতিকর’ বলে উল্লেখ করেন।

এদিকে বিরোধীরা ম্যাখোঁর পদত্যাগের দাবিও তুলেছেন, যদিও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। আগামী জুলাইয়ের আগে নতুন সংসদ নির্বাচন সম্ভব নয়, তাই এ অচলাবস্থা আরও কিছুদিন চলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X