কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ এএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

 শিক্ষার্থীদের অস্ত্র চালানো শেখাচ্ছে পোল্যান্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পোল্যান্ডে স্কুল শিক্ষার্থীদের জন্য অস্ত্র চালানোর প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এটি রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন থেকে দেশকে রক্ষা করার পরিকল্পনার অংশ। ১৩-১৪ বছর বয়সী শিক্ষার্থীরা স্কুলে গিয়ে অ্যাসল্ট রাইফেল ও পিস্তল চালানো শিখছে। তবে বাস্তব গোলাবারুদ ব্যবহারের পরিবর্তে লেজার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

পোল্যান্ডের স্কারশেভ শহরের একটি বিদ্যালয়ে শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ নিচ্ছে। প্রধান শিক্ষক ইভা গোলিন্সকা বলেন, এ প্রশিক্ষণ বৈশ্বিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দ্রুত অস্ত্র চালানো শিখছে, কারণ প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে পোল্যান্ড একটি হুমকি হিসেবে দেখছে।

এছাড়া, পোল্যান্ডের আইন অনুযায়ী, বন্দুক পাওয়া তুলনামূলকভাবে সহজ। গুলি চালানো শেখার বিষয়ে অভিভাবকেরাও খুশি, মনিকা স্টোলিনস্কা নামের এক অভিভাবক বলেন, তারা গর্বিত যে তাদের শিশুরা দেশ রক্ষার জন্য প্রস্তুত হচ্ছে।

ইউরোপে অন্যান্য দেশে শিশুদের জন্য এমন প্রশিক্ষণ বাধ্যতামূলক নয়। ভবিষ্যতে পোল্যান্ডকে রক্ষায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রস্তুত রাখতে এই প্রশিক্ষণ। যদিও শিশুরা আপাতত এটাকে মজা হিসেবেই নিচ্ছে। তথ্য: ডয়চে ভেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১০

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১১

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১২

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৩

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৪

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৫

ব্রাজিলের জালে জাপানের গোল

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৭

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৮

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৯

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

২০
X