কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৪:২৮ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করতে এরদোয়ানের নতুন চাল

ইমামোগলু ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
ইমামোগলু ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

বিক্ষোভে উত্তাল তুরস্ক। দেশটিতে রাজপথে নেমে এসেছেন হাজারও বিক্ষোভকারী। এরইমধ্যে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইকরেম ইমামোগলুকে ঘায়েল করতে নতুন খেলায় মেতেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে রাজপথ উত্তাল হয়ে উঠেছে।

সোমবার (২৪ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের অন্যতম প্রধান শহর ইস্তানবুলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইমামোগলু। তবে তাকে মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইমামোগলু তুরস্কের রিপাবলিকান পিপলস পার্টি-সিএইচপির নেতা। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রোববার তাকে দলের প্রার্থী ঘোষণার কথা ছিল। আর এ দিনই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। এর কয়েক দিন আগে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার চতুর্থ রাতের মতো বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ইমামোগলুর আইনজীবীরা তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত বুধবার ইমামোগলুকে নিজ বাড়িতে আটক করা হয়। এরপর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ২০১৩ সালের পর এটিকে সবচেয়ে বড় বিক্ষোভ বলে ধারণা করা হচ্ছে।

প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হতাশার কিছু নেই! লড়াই চালিয়ে যাও।

ইমামোগলুকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের একমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়। এর আগে মঙ্গলবার অনিয়মের অভিযোগে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় মেয়র ইমামোগলুর ডিপ্লোমা ডিগ্রি বাতিল করে। এরপর তার বিরুদ্ধে দুর্নীতি এবং সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার অভিযোগ আনা হয়। তবে এ অভিযোগ অনৈতিক ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X