কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৫:১৪ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

প্রিগোজিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করল রাশিয়া

ইয়েভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত
ইয়েভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত

বিমান বিধ্বস্ত হয়ে ভাড়াটে সেনাদল ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে রাশিয়া।

সম্প্রতি জীনগত বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার রুশ তদন্ত কমিটি বিষয়টি নিশ্চিত করেছে।

কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত ১০জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে যা ফ্লাইট লিস্টের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে।

রুশ সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে চলতি সপ্তাহে জানানো হয়, প্রিগোজিন এবং তার কিছু সর্বোচ্চ পর্যায়ের লেফট্যানেন্ট এই বিমানে ছিলেন।

বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে বলেও জানায় রুশ তদন্ত কর্মকর্তারা। প্রিগোজিনের মৃত্যুর ঘটনায় রাশিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

গত বুধবার মস্কোর উত্তরে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি বোমা বা ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে—এমন জল্পনা ডালপালা মেলেছে। কিন্তু ক্রেমলিন প্রিগোজিনকে হত্যার নির্দেশ দিয়েছিল, এমন দাবি পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ।

প্রিগোজিন এক সময় পুতিনের খুবই ঘনিষ্ঠজন ছিলেন। তার ডাক নাম ছিল ‘পুতিনস শেফ’। কিন্তু তাদের সেই সম্পর্ক টুটে যায় গত জুনে, প্রিগোজিনের নেতৃত্বে কয়েক হাজার ওয়াগনার যোদ্ধার বিদ্রোহের মধ্য দিয়ে। মাত্র ২৪ ঘণ্টা স্থায়ী ওই বিদ্রোহকে পুতিন বর্ণনা করেন বিশ্বাসঘাতকতা হিসেবে। পরে এক চুক্তির মাধ্যমে ওই বিদ্রোহ শেষ হয়। চুক্তিতে ওয়াগনারের যোদ্ধাদের রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীতে যোগ দিতে অথবা মস্কোর মিত্র বেলারুশে চলে যাওয়ার মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়।

প্রিগোজিন বেলারুশে চলে যাওয়া বেছে নিয়েছিলেন। কিন্তু তখনই অনেক পর্যবেক্ষক প্রিগোজিনকে ‘মৃত মানুষ’ বলে অভিহিত করেছিলেন। তাদের যুক্তি ছিল, পুতিন কখনোই ওয়াগনারের প্রধানকে ক্ষমা করবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X