কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন মালিকানায় গেল দ্য টেলিগ্রাফ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্রিটিশ ডানপন্থি সংবাদপত্র দ্য টেলিগ্রাফ ৫০০ মিলিয়ন ইউরো (প্রায় ৬৭০ মিলিয়ন মার্কিন ডলার) বিনিময়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স-এর মালিকানায় যাচ্ছে।

শুক্রবার উভয়পক্ষ একটি নীতিগত চুক্তিতে সম্মত হয়েছে বলে জানায় দ্য টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ (টিএমজি)।

এক যৌথ বিবৃতিতে বলা হয়, রেডবার্ড টিএমজি অধিগ্রহণের মাধ্যমে ১৭০ বছর পুরনো এই পত্রিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করবে। ১৮৫৫ সালে প্রতিষ্ঠিত দ্য টেলিগ্রাফ বর্তমানে মুদ্রণ সংস্করণের পাশাপাশি অনলাইনেও ব্যাপকভাবে প্রকাশিত হচ্ছে।

২০২৩ সালের শেষ দিকে আবুধাবি-ভিত্তিক রেডবার্ড আইএমআই দ্য টেলিগ্রাফ কেনার চেষ্টা করেছিল। তবে, তখন ব্রিটেনের রক্ষণশীল সরকার চুক্তিতে আপত্তি জানায়। কারণ, আবুধাবির গণমাধ্যম নিয়ন্ত্রণের অতীত রেকর্ড দেখে যুক্তরাজ্য সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং তৎক্ষণাৎ নতুন নিলামের উদ্যোগ নেয়।

এবারের চুক্তি নিয়ে রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স জানায়, এই অধিগ্রহণ কেবল মালিকানা পরিবর্তন নয়, বরং দ্য টেলিগ্রাফের ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার এক নতুন যুগের সূচনা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ডিজিটাল কার্যক্রম, সাবস্ক্রিপশন মডেল এবং সাংবাদিকতায় মূলধন বিনিয়োগ বাড়াবে এবং সংবাদপত্রটিকে আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে।

রেডবার্ড আরও জানিয়েছে, তারা দ্য টেলিগ্রাফের সম্পাদনা স্বাধীনতা ও মূল্যবোধ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং এ লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক ক্ষুদ্র বিনিয়োগকারীদের সঙ্গেও আলোচনায় রয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X