কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১২:০৫ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ
স্লোভেনিয়া

ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়া প্রথম ইইউ দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর মধ্যে এটি প্রথম পদক্ষেপ। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সরকারি বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলোব এই সিদ্ধান্তের ঘোষণা দেন। সরকার এক বিবৃতিতে জানায়, ইসরায়েল থেকে এবং ইসরায়েলের উদ্দেশে যে কোনো ধরনের অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

স্লোভেনিয়া জানায়, ইইউ অভ্যন্তরে মতবিরোধ ও অনৈক্যের কারণে যখন ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি, তখন আমাদের উচিত নিজেদের দায়িত্ব পালন করা, এমনকি যদি সেটা অন্যদের আগেই হয়।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়, গাজায় মানবিক সহায়তা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়ার ফলে মানুষ মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিটি দায়িত্বশীল রাষ্ট্রের উচিত পদক্ষেপ নেওয়া।

সরকার আরও জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের কাছে কোনো ধরনের সামরিক সরঞ্জাম বা অস্ত্র রপ্তানির অনুমতি দেওয়া হয়নি।

এর আগে জুলাই মাসের শুরুতে স্লোভেনিয়া দুজন ইসরায়েলি কট্টর ডানপন্থি মন্ত্রীকে ‘অপ্রিয় ব্যক্তি’ হিসেবে ঘোষণা করে। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন ও ‘গণহত্যামূলক বক্তব্য’ দেওয়ার অভিযোগ আনে দেশটি।

২০২৪ সালের জুনে স্লোভেনিয়া পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এটি ছিল ইইউ’র মধ্যে অন্য দেশ আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনের মতো পদক্ষেপ।

সাম্প্রতিক সময়ে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিবেচনা করছে বলে জানিয়েছে।

অন্যদিকে, ইসরায়েল এসব ঘোষণাকে ‘হামাসকে পুরস্কৃত করার সমান’ বলে নিন্দা জানিয়েছে।

প্রায় ২২ মাস ধরে চলা গাজা যুদ্ধে ইতোমধ্যেই ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিশেষজ্ঞদের বরাতে জানা গেছে। অনেক মানুষ এখন অনাহারের ঝুঁকিতেও রয়েছে, যা ইসরায়েলের অবরোধের ফল বলে উল্লেখ করা হয়।

দক্ষিণ আফ্রিকাসহ একাধিক দেশ ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে।

তবে যুক্তরাষ্ট্র পুরো সময়জুড়েই ইসরায়েলের অটল মিত্র হিসেবে রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হলে সেটি হবে ‘হামাসের জন্য পুরস্কার’।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১০

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১১

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১২

এনসিপির এক নেতা বহিষ্কার

১৩

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৪

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৫

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৬

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৭

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৮

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৯

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

২০
X