স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অপ্রতিরোধ্য বাংলাদেশ, শ্রীলঙ্কাকেও উড়িয়ে দিল আজ 

শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া গোল করেন সাবিনা। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া গোল করেন সাবিনা। ছবি : সংগৃহীত

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য বাংলাদেশ। আজ নিজেদের চতুর্থ ম্যাচেও জয় পেয়েছে কৃষ্ণা-সাবিনারা। প্রথমে দুই গোলে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত তারা ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। এর ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন সাবিনারা। সেইসঙ্গে পয়েন্ট টেবিলেও শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।

শ্রীলঙ্কা দারুণ শুরু করেছিল। দুই গোলের লিড পেয়ে যায় প্রথম কয়েক মিনিটের মধ্যেই। তবে হাল ছাড়েনি বাংলাদেশও। ম্যাচের ১৮ থেকে ২০-এই দুই মিনিটের ব্যবধানেই জোড়া গোল করে দুর্দান্ত কামব্যাক করে বাংলাদেশ। জোড়া গোল করে বাংলাদেশকে সমতায় ফেরানোর নায়ক খোদ অধিনায়ক সাবিনা খাতুন। কৃষ্ণা রানী সরকার দুই গোলেরই জোগানদাতা ছিলেন।

বিরতির পর আর শ্রীলঙ্কা আধিপত্য বজায় রাখতে পারেনি। সাবিনা-কৃষ্ণাদের গতি, স্কিল ও অভিজ্ঞতার কাছে পরাজিত হয়েছে। সাবিনার কর্নার থেকে ২৯ মিনিটে সুমাইয়ার জোড়ালো শটে বাংলাদেশ লিড পায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরও তিন গোল আদায় করে বাংলাদেশ। সাবিনাকে জোড়া গোল করানো কৃষ্ণা নিজেই দারুণ দক্ষতায় দলের হয়ে চতুর্থ গোল করেন। পরবর্তীতে সুমাইয়ার নেওয়া শট লঙ্কান ফুটবলাররা প্রতিহত করলেও ফিরতি বলে মাসুরার শট জালে জড়ায়। এরপর কৃষ্ণা আরেক গোল করলে বাংলাদেশের বড় জয় সুনিশ্চিত হয়। খেলার শেষ বাঁশি বাজার মুহূর্তে শ্রীলঙ্কা আরেকটি গোল করে কেলবলমাত্র হারের ব্যবধানটাই কমায়।

সাফ নারী ও পুরুষ ফুটসালে সাত দেশ অংশগ্রহণ করছে। প্রত্যেকে ছয়টি করে ম্যাচ খেলবে। নারী দল চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে পরের দুই ম্যাচ। ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন শিরোপা পাবে। সমান চার ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান টেবিলের দুই নম্বরে। যেখানে ৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান পাকিস্তানের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X