কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১০:০৯ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

স্পেনের দৃষ্টিনন্দন মসজিদ ক্যাথেড্রাল উন্মুক্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্পেনের কর্ডোভায় অবস্থিত ঐতিহাসিক মসজিদ-ক্যাথেড্রাল অগ্নিকাণ্ডের পর পুনরায় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। নগরীর মেয়র জানিয়েছেন, আগুনে স্থাপনাটির ক্ষতি সীমিত আকারে হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনের শিখা ও ধোঁয়া স্পষ্ট দেখা যায়। প্রতি বছর প্রায় ২০ লাখ পর্যটক এই বিশ্ব ঐতিহ্যবাহী ইসলামী স্থাপত্যকীর্তি পরিদর্শনে আসেন।

মেয়র হোসে মারিয়া বেলিদো স্প্যানিশ পাবলিক টেলিভিশনকে জানান, আগুন পুরো মসজিদ-ক্যাথেড্রাল ধ্বংস করে দিতে পারত, তবে ক্ষয়ক্ষতি মূলত একটি চ্যাপেলে সীমাবদ্ধ ছিল। সেখানে ছাদ সম্পূর্ণ ধসে পড়ে এবং আশপাশের দুটি চ্যাপেলে ধোঁয়ার কারণে বেদি ও শিল্পকর্ম আংশিক ক্ষতিগ্রস্ত হয়। মোট প্রায় ৫০-৬০ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএফপির এক আলোকচিত্রী জানান, ভবনটি দেখতে জড়ো হওয়া মানুষের ভিড়ের পাশেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল অগ্নিনির্বাপক ও পুলিশ বাহিনীর গাড়ি। আগুনে ক্ষতিগ্রস্ত ‘আলমানজর নেভ’ অংশটি কোমর-উচ্চতার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে।

কর্ডোভার দমকল প্রধান ড্যানিয়েল মুনিওজ জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। আগুন নেভাতে ৩৫ জন দমকলকর্মী রাতভর কাজ করেন। তিনি আরও জানান, ২০০১ সালের অগ্নিকাণ্ডের পর থেকে প্রতিবছর অগ্নিনির্বাপণ মহড়া আয়োজন করা হয়, যা এবার আগুন নিয়ন্ত্রণে বড় ভূমিকা রেখেছে।

স্থানীয় সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, একটি যান্ত্রিক ঝাড়ু মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়।

অষ্টম থেকে দশম শতাব্দীতে মুসলিম উমায়্যাদ শাসক আবদ আর-রহমান এই স্থানে মসজিদ নির্মাণ করেন। ১৩শ শতাব্দীতে খ্রিষ্টান শাসক ফেরদিনান্দ তৃতীয়ের অধীনে স্পেন পুনর্দখলের পর এটি ক্যাথেড্রালে রূপান্তরিত হয়। পরবর্তী শতাব্দীগুলোতে স্থাপনাটিতে নানা আর্কিটেকচারাল পরিবর্তন আনা হয়। ১৯৮৪ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X