কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১২:৫০ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দয়া করে পাগলাটে যুদ্ধ শুরু করবেন না, আমেরিকাকে মাদুরো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আবেদন জানিয়েছেন, ‘দয়া করে, কোনো পাগলাটে যুদ্ধ শুরু করবেন না।’

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে গোপন অভিযান অনুমোদন দিয়েছেন। এরপর তিনি ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কথিত মাদক কার্টেলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ জোরদার করেন। এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার মাদুরো এ মন্তব্য করেন।

এএফপি জানায়, বামপন্থি নেতা মাদুরো শ্রমিক ইউনিয়নের এক বৈঠকে বলেন, হ্যাঁ শান্তি, হ্যাঁ চিরকাল শান্তি—দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়।

মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে স্টিলথ যুদ্ধবিমান ও নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে। তবে এখন পর্যন্ত মাদক কারবারে জড়িত থাকার কোনো প্রমাণ তারা দিতে পারেনি।

এএফপির হিসাব অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মার্কিন হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এই অভিযানের কারণে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে এবং মাদুরো ওয়াশিংটনের বিরুদ্ধে ‘শাসন পরিবর্তনের ষড়যন্ত্র’ করার অভিযোগ করেছেন।

সম্প্রতি ট্রাম্প বলেছেন, তিনি সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন এবং স্থলভাগে হামলার কথাও বিবেচনা করছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে মাদক চক্র পরিচালনার অভিযোগ তুলেছেন। যদিও মাদুরো তা অস্বীকার করেছেন।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেন, আমরা জানি সিআইএ ভেনেজুয়েলায় সক্রিয়। তারা হয়তো গোপন ইউনিট মোতায়েন করেছে, কিন্তু মার্কিনদের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।

ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনী মোতায়েনের জবাবে ভেনেজুয়েলা উপকূলে সামরিক মহড়া পরিচালনা করছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বিদেশি জলসীমায় অভিযানের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১০

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১১

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৩

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৪

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৫

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৬

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৭

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৮

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৯

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

২০
X