কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

যেসব খাবারের সঙ্গে ডিম খাওয়া যায় না

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডিম এমন এক খাবার, যা সহজলভ্য, পুষ্টিকর এবং প্রায় সবার প্রিয়। সকালের নাশতায়, দুপুরের লাঞ্চে বা রাতে— ডিম চলে সব সময়েই। সিদ্ধ, পোচ, অমলেট—যেভাবেই খাওয়া হোক না কেন, এতে থাকে প্রচুর প্রোটিন, ভিটামিন ও মিনারেল।

আরও পড়ুন : ক্ষুধা লাগলে মাথাব্যথা কেন হয়

আরও পড়ুন : নাশতায় যেসব খাবার রক্তচাপ বাড়াচ্ছে

কিন্তু জানেন কি, কিছু খাবারের সঙ্গে ডিম একসঙ্গে খেলে শরীরের উপকারের বদলে উল্টো ক্ষতিও হতে পারে? চলুন জেনে নেওয়া যাক, কোন খাবারের সঙ্গে ডিম না খাওয়াই ভালো।

কলা

অনেকে সকালে ডিম সিদ্ধ, কলা আর পাউরুটি একসঙ্গে খেয়ে নেন। শুনতে পুষ্টিকর মনে হলেও, ডিম আর কলা একসঙ্গে খাওয়া ঠিক নয়। ডিমের প্রোটিন আর কলার পটাশিয়াম একসঙ্গে হজমে সমস্যা করতে পারে। তাই ডিম ও কলা আলাদা সময়ে খাওয়াই ভালো— একটা সকালে, আরেকটা বিকেলে খেলেও সমস্যা হবে না।

পনির

লাঞ্চে ডিমের তরকারি আর পনিরের ডিশ? ভাবনাটা ভালো শোনালেও, একসঙ্গে না খাওয়াই ভালো। দুটো খাবারেই প্রোটিন ও ফ্যাট অনেক বেশি। একসঙ্গে খেলে বদহজম হতে পারে, এমনকি ওজনও বাড়তে পারে। তাই যদি সকালে ডিম খান, তবে দুপুরে বা রাতে পনির রাখুন মেনুতে।

দুধ

অনেকে ভাবেন দুধ ও ডিম একসঙ্গে খেলে শরীরের পুষ্টি দ্বিগুণ হবে। কিন্তু আসলে হয় উল্টোটা। দুধ ও ডিম একসঙ্গে খেলে গ্যাস, অম্বল বা বমি ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যদি ডিমটা পুরোপুরি সিদ্ধ না হয়, তাহলে সমস্যা আরও বাড়তে পারে। সয়া মিল্কও ডিমের সঙ্গে খাওয়া উচিত নয়, কারণ এতে এমন কিছু উপাদান থাকে যা শরীরে জিঙ্ক ও আয়রনের শোষণ বাধা দেয়।

চা

চা খাওয়ার পরপরই ডিম খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু এটা শরীরের পক্ষে ভালো নয়। চায়ে থাকা ট্যানিন নামের এক ধরনের উপাদান ডিমের প্রোটিন ও আয়রন শোষণে বাধা দেয়। তাই চা খাওয়ার আগে বা পরে অন্তত আধা ঘণ্টা ব্যবধান রাখুন।

আরও পড়ুন : পিরিয়ডের সময় ঝাল খাওয়া কি ঠিক

আরও পড়ুন : সহজ ঘরোয়া ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি

ডিম নিঃসন্দেহে পুষ্টিকর খাবার, কিন্তু সব খাবারের সঙ্গে মানায় না। তাই কোন খাবারের সঙ্গে এটি খাওয়া ঠিক নয়, সেটা জেনে রাখলে শরীরও থাকবে ভালো আর হজমও হবে ঠিকঠাক।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X