মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় প্রবাসীকে হত্যা, ৪ বাংলাদেশিসহ আটক ৬

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় ৩৭ বছর বয়সী এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলায় তার পেঁচিয়ে হত্যার অভিযোগে স্থানীয় নাগরিকসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে দেশটির কেদাহ রাজ্যের ইয়ান জেলার গুয়ার চেমপেদাক এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ইয়ান জেলা পুলিশ সুপার মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানান, নিহত বাংলাদেশি সেতু নির্মাণকর্মী হিসেবে কর্মরত ছিলেন। সেদিন কাজে দেরিতে পৌঁছাতে ৪২ বছর বয়সী স্থানীয় সহকর্মীর সঙ্গে বিবাদ বাদে এবং অভিযুক্ত বাংলাদেশি কর্মীকে বকাঝকা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে বাংলাদেশির গলায় ফাঁস এবং ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়ায় এটি হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়।

পুলিশ সুপার আরও জানান, ঘটনাটি একটি একতালা ইটের বাড়িতে ঘটেছে। তারা সেখানে দুই স্থানীয় সহকর্মীসহ ৭ জন থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পরিস্থিতি উত্তপ্ত হলে অভিযুক্ত স্থানীয় নাগরিক একটি রড হাতে নেন। বিপরীতে নিহত বাংলাদেশি রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে অভিযুক্তকে আঘাত করার চেষ্টা করেন। এরপর অভিযুক্ত পাশে থাকা একটি তারে রিল থেকে নিয়ে নিহতের গলায় ফাঁস দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে অভিযুক্ত বুঝতে পারে বাংলাদেশি অচেতন হয়ে পড়ে। এরপরে অভিযুক্ত নিজে গিয়ে থানায় রিপোর্ট করে।

পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় নাগরিকসহ ৬ জনকে আটক করে। আটকদের বয়স ২৯ থেকে ৪৪ বছরের মধ্যে। যাদের মধ্যে দুজন স্থানীয় ও ৪ জন বাংলাদেশি।

এদিকে পুলিশ ঘটনাস্থলে থেকে হত্যাকাণ্ডে ব্যবহারিত তারের রিল, একটি ছুরি এবং কংক্রিটের রড উদ্ধার করেছে। ঘটনাটি দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে। পুলিশ সুপার মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানিয়েছে, আটকদের রিমান্ডের জন্য আবেদন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X