কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে নতুন গুজব

হাসিনার পদত্যাগপত্র নিয়ে যা ছড়ানো হচ্ছে
ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর আগে তিনি পদত্যাগ করেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। সম্প্রতি, ‘ব্রেকিং নিউজ– বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পোস্ট দেখা গেছে। ফ্যাক্টচেকার সংস্থা রিউমর স্ক্যানার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

তাদের অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞাসংক্রান্ত কোনো সিদ্ধান্ত জাতিসংঘ বা অন্যকোনো সংস্থা নেয়নি। এমনকি এ-সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।

আলোচিত দাবিতে বলা হচ্ছে, গণঅভ্যুত্থানের পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেওয়া আসবে। এরূপ কোনো সিদ্ধান্ত জাতিসংঘ কিংবা অন্যকোনো সংস্থা বা দেশ নিলে সেটি আন্তর্জাতিক এমনকি জাতীয় গণমাধ্যমে অবশ্যই সংবাদ হওয়ার বিষয়। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, জাতিসংঘের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও (ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এক্স) এ-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সর্বশেষ গত ১৯ অক্টোবর প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম বিভাগের মিলিটারি অ্যাফেয়ার্স দপ্তর (ওএমএ) নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে একটি চিঠি পাঠিয়েছে। ১৪ অক্টোবর পাঠানো ওই চিঠিতে বাংলাদেশের শান্তিরক্ষীর সংখ্যা কমানোর বিষয়ে সিদ্ধান্তের উল্লেখ করা হয়েছে।

সুতরাং, সাবেক শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X