মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে শেখ পরিবারের জমিদারি বানিয়েছিল হাসিনা : প্রেস সচিব

মাগুরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি : কালবেলা
মাগুরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি : কালবেলা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা পুরো দেশকে শেখ পরিবারের জমিদারি বানিয়েছিল। জুলাইয়ে যারা আত্মদান করলেন তারা আবার দেশকে নতুন একটি গণতান্ত্রিক দেশে পরিণত করেছেন। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে সেটার একটা চূড়ান্ত রূপ পাবে। প্রতি বছর ৫ আগস্ট আমারা জুলাই শহীদদের স্মরণ করব।

শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরায় জুলাই যোদ্ধাদের স্মরণে নবনির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সব দল এক আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ হবে। বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই ভোট দিতে আসবেন।

তিনি বলেন, এবার মানুষ ভোট দেবে। কারণ, গত ১৭ বছর হাসিনার সময় কেউ ভোট দিতে পারেনি। হাসিনার এমপিরা ঘুষ খেতেন। প্রত্যেকটা নির্বাচনে টাকার বিনিময়ে প্রতিনিধি দিতেন। ওই টাকাটা রুলিং পার্টির নেতারা নিয়েছেন। যার ফলে জনগণ ভোট দিতে পারেননি।

তিনি আরও বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস এবার একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচন কমিশন বারবার বলছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। সরকারের ওপর দেশি-বিদেশি কোনো চাপ নেই। আওয়ামী লীগ এত মানুষকে খুন করেছে তবুও তারা অনুতপ্ত না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X