কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৫:১৮ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পোলট্রি খামারে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু, নতুন শঙ্কা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পোলট্রি খামারে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। ইতোমধ্যে প্রাণঘাতি এই ভাইরাসটিতে হাজার হাজার পোলট্রি মুরগি মারা গেছে। এ অবস্থায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে। বার্ড ফ্লুর সবচেয়ে প্রাণঘাতি ঢেউ এইচ৫এন১ শনাক্ত হওয়ায় খামারিরা দিশাহারা হয়ে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হচ্ছেন মুরগি নিধনে।

গত কয়েক বছরে বার্ড ফ্লুতে শত শত কোটি পোলট্রির মৃত্যু হওয়ায় সরবরাহ ব্যবস্থা যেমন ব্যাহত হয়েছে, তেমনি খাদ্যদ্রব্যের দামও বেড়েছে। এ অবস্থায় নতুন এক মহামারির আশঙ্কাও তৈরি হয়েছে।

এদিকে প্রাণঘাতি এ সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বেলজিয়াম সরকার। বিশেষ করে বার্ড ফ্লুতে আক্রান্ত পোলট্রিকে ঘরেই আবদ্ধ করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির ফেডারেল ফুড সেফটি এজেন্সি জানিয়েছে, সম্প্রতি এক খামারে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ফ্রান্সও বেলজিয়ামের মতো একই পদক্ষেপ নিয়েছে।

বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা ডব্লিউওএএইচ জানিয়েছে, বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় শহর ডিকসমুইডের কাছে একটি টার্কি খামারে এ সপ্তাহে এইচ৫এন১ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়। এতে ৩১৯টি টার্কির মৃত্যু হয় এবং আরও ৬৭ হাজার ১১০টি পাখি নিধন করা হয়।

এছাড়া স্লোভাকিয়াতেও একটি পোলট্রি খামারে বার্ড ফ্লুর নতুন প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। পাশাপাশি নেদারল্যান্ডসের মধ্য-পূর্বাঞ্চলে একটি পোলট্রি খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X