কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের চীন সফরের সময় জানাল রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করতে আগামী অক্টোবর মাসে বেইজিং সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে পুতিন যদি চীন সফরে যান তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেটিই হবে তার প্রথম কোনো বিদেশ সফর। খবর রয়টার্স।

রুশ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ বলেছেন, পশ্চিমারা রাশিয়া ও চীন উভয়কে দমিয়ে রাখতে চায়। এ জন্য দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করা উচিত।

মস্কোয় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে এক বৈঠকে পাত্রুশেভ বলেন, আগামী অক্টোবরে বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে পরিপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে আমরা আগ্রহী।’

প্রেসিডেন্ট শির আমন্ত্রণে পুতিন তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগ দেবেন। গত মার্চে মস্কো সফরের সময় পুতিনকে এই আমন্ত্রণ জানিয়েছিলেন শি।

বর্তমানে নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে আলোচনা করতে চার দিনের রাশিয়া সফর করছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এবারের সফরে ওয়াং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের ভিত্তি তৈরি করবেন। চলতি মাসের শুরুতে পুতিন বলেছিলেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন। তবে কখন তাদের বৈঠক হবে, তখন তা না জানাননি পুতিন।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকে তিনি আর বিদেশ সফরে যাননি। সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে বেলারুশ ও কিরগিজস্তান সফর করেছিলেন পুতিন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ঘনিষ্ঠ মিত্র চীনের সমর্থন চেয়ে আসছে রাশিয়া। তবে এ যুদ্ধে মস্কোকে সরাসরি সমর্থন না দিলেও পরোক্ষভাবে বেইজিং সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে চীনা কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১০

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১১

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১২

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৩

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৪

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৫

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৬

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৭

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৮

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৯

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

২০
X