কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ
ফ্রান্সে হিজাব বিতর্ক

জাতিসংঘে অভিযোগ স্কুল থেকে বের করে দেওয়া কিশোরীর

ফ্রান্সে দীর্ঘদিন ধরে চলছে হিজাব বিতর্ক। পুরোনো ছবি
ফ্রান্সে দীর্ঘদিন ধরে চলছে হিজাব বিতর্ক। পুরোনো ছবি

ফ্রান্সে হিজাব বিতর্ক অনেক দিনের। স্কুল-কলেজে হিজাববিরোধী একের পর এক পদক্ষেপ নিয়ে আসছে ফরাসি সরকার। সম্প্রতি হিজাব পরে স্কুলে যাওয়ায় এক ছাত্রীকে বের করে দেয় কর্তৃপক্ষ। স্কুলে এমন ঘটনার পর জাতিসংঘে অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রী। তার বক্তব্য, ধর্মীয় পরিচয়ের কারণেই সে বৈষম্যের শিকার হয়েছে। খবর আনাদোলুর।

১৫ বছর বয়সী ওই ছাত্রী ফ্রান্সের লিয়ন শহরে বসবাস করে। গত ৫ সেপ্টেম্বর স্কুলে হিজাব পরে যাওয়ায় তাকে বের করে দেয় কর্তৃপক্ষ।

এরপর সে জাতিসংঘের সমসাময়িক বর্ণবাদ, জাতিগত বৈষম্য, জেনোফোবিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি অশ্বিনী কেপির কাছে এ অভিযোগ পাঠিয়েছেন। আইনজীবী নাবিল বৌদির মাধ্যমে অভিযোগপত্রটি জাতিসংঘে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে নাবিল বৌদি বিষয়টি জানিয়েছেন।

হিজাব নিষেধাজ্ঞা প্রবর্তেনর কারণে ফরাসি শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটালের সমালোচনা করে ওই ছাত্রী বলে, তারা মনে করেন, ফরাসি সরকার নারীদের প্রতি সব ধরনের বৈষম্য প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি।

এর আগে একই কারণে লিয়ন শহরের পাবলিক প্রসিকিউটর অফিসে অভিযোগ দায়ের করেছিল ওই ছাত্রী।

তার আগে চলতি মাসের শুরুতে ফরাসি সরকারের আবায়া (বোরকা) নিষেধাজ্ঞা বহাল রেখে রায় দেয় কাউন্সিল অব স্টেট আদালত। গত ৩১ আগস্ট মুসলিম রাইটস অ্যাকশনের আইনজীবী ভিনসেন্ট ব্রেনগার্থ কর্তৃক এ নিষেধাজ্ঞা বাতিল চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয় আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X