কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে ২ দিনের আল্টিমেটাম দিল স্লোভাকিয়া

স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ছবি  : সংগৃহীত
স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ছবি : সংগৃহীত

স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ইউক্রেনকে দুই দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেন যদি তার ভূখণ্ড দিয়ে রুশ তেলের প্রবাহ পুনরায় শুরু না করে, তাহলে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। খবর আলজাজিরার।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ফিকো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি উদ্দেশ্য করে বলেন, সোমবারের মধ্যে সোভিয়েত আমলের ড্রুঝবা পাইপলাইন দিয়ে রুশ অপরিশোধিত তেলের সরবরাহ পুনরায় শুরু না হলে রাষ্ট্রীয় কোম্পানি এসইপিএসকে ইউক্রেনে জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দেওয়া হবে।

ফিকো অভিযোগ করেন, জেলেনস্কি স্লোভাকিয়ার প্রতি দুরভিসন্ধিমূলক আচরণ করছেন। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের ১ জানুয়ারি পাঁচ বছর মেয়াদি গ্যাস ট্রানজিট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ইউক্রেন রুশ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, যার ফলে স্লোভাকিয়ার বছরে প্রায় ৫০০ মিলিয়ন ইউরো (প্রায় ৫৮৯ মিলিয়ন ডলার) ক্ষতি হচ্ছে।

তিনি জেলেনস্কির আচরণকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করে বলেন, ইউক্রেনের জন্য সাম্প্রতিক ৯০ বিলিয়ন ইউরোর (প্রায় ১০৫ বিলিয়ন ডলার) সামরিক ঋণে স্লোভাকিয়াকে জড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

ড্রুঝবা পাইপলাইন দিয়ে রুশ তেলের প্রবাহ গত জানুয়ারির শেষের দিকে বন্ধ হয়ে যায়। ইউক্রেন দাবি করে, রুশ ড্রোন হামলায় পাইপলাইনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর থেকে স্লোভাকিয়া ও প্রতিবেশী হাঙ্গেরি কিয়েভের প্রতি ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছে। দুই দেশই রুশ তেলের ওপর নির্ভরশীল।

উল্লেখ্য, রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্লোভাকিয়া বর্তমানে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সরবরাহকারী। জ্বালানি খাতের বিশেষজ্ঞদের মতে, গত মাসে ইউক্রেনের রেকর্ড পরিমাণ বিদ্যুৎ আমদানির ১৮ শতাংশ এসেছে স্লোভাকিয়া থেকে।

এই আল্টিমেটামের পর ইউক্রেনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটি যুদ্ধকালীন ইউরোপীয় জোটের মধ্যে নতুন ফাটল সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১০

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১১

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৩

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৪

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৫

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৬

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৭

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৮

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৯

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

২০
X