কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন থেকে দুঃসংবাদ পাওয়ার প্রস্তুতি নিতে বললেন ন্যাটোপ্রধান

জেনস স্টলটেনবার্গ। ছবি : সংগৃহীত
জেনস স্টলটেনবার্গ। ছবি : সংগৃহীত

ইউক্রেন থেকে দুঃসংবাদ পাওয়ার প্রস্তুতি নিতে বলেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। গতকাল শনিবার (২ ডিসেম্বর) জার্মান টিভি চ্যানেল এআরডিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। খবর তাসের।

ন্যাটোপ্রধান বলেন, ‘ইউক্রেন থেকে দুঃসংবাদের জন্যও আমাদের প্রস্তুত থাকা উচিত।’ ভবিষ্যতে ইউক্রেনের পরিস্থিতি আরও খারাপ হবে, এমন আশঙ্কা করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুদ্ধের গতি প্রকৃতি সবসময় পরিবর্তিত হয়। কিন্তু আমাদের সুসময় ও দুঃসময়—উভয় সময়ে ইউক্রেনকে সমর্থন করতে হবে।’

গোলাবারুদ উৎপাদন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি উল্লেখ করে স্টলটেনবার্গ বলেন, ন্যাটোর সদস্য দেশগুলো বাড়তি চাহিদা মেটাতে পারছে না। ইউক্রেন এখন একটি সংটজনক পরিস্থিতিতে রয়েছে। তবে এই মুহূর্তে কিয়েভের কী করা উচিত, তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

স্টলটেনবার্গ বলেন, এই কঠিন অপারেশনাল সিদ্ধান্তের দায়িত্ব আমি ইউক্রেনীয় ও তাদের সামরিক কমান্ডারদের ওপর ছেড়ে দেব।

শনিবারের সাক্ষাৎকারে ইউরোপীয় অস্ত্র শিল্পের চ্যালেঞ্জের বিষয়েও মন্তব্য করেছেন ন্যাটোপ্রধান। তিনি বলেন, আমাদের একটি সমস্যা সমাধান করা উচিত। সেটি হলো ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পের বিভাজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X