কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:৫৩ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

অস্ত্র কেনায় বড় দুর্নীতি উদঘাটনের দাবি ইউক্রেনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য অস্ত্র কেনায় বড় ধরনের দুর্নীতি উদঘাটনের দাবি করেছে দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা এসবিইউ। অস্ত্র কেনার নামে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা অর্থের পরিমাণ ৪০ মিলিয়ন মার্কিন ডলার। শনিবার (২৭ জানুয়ারি) এসবিইউর বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুর্নীতির কারণে বারবার আলোচনায় আসছে কিয়েভ। ইউরোপীয় ইউনিয়নে দেশটির যোগদানের অন্যতম বাধা এই দুর্নীতি। এর মধ্যে আবার নতুন এ দুর্নীতির বিষয় সামনে এলো।

এসবিইউ জানিয়েছে, ২০২২ সালের আগস্টে লভিভ আর্সেনালের সঙ্গে ইউক্রেনীয় সেনাবাহিনীর ৪০ মিলিয়ন ডলারের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, তাদের এক লাখ মর্টার শেল সরবরাহের কথা ছিল। এ জন্য তাদের আগেই টাকা দিয়ে দেওয়া হয়। তবে কোনো অস্ত্রই তারা দেয়নি।

এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় পাঁচ ব্যক্তিকে নোটিশ পাঠানো হয়েছে। তারা সবাই প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা। তাদের একজন সীমান্ত পাড়ি দিয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১০

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১১

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১২

নাহিদা আক্তারের রেকর্ড

১৩

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৪

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৫

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৬

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৭

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৯

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

২০
X