কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার কাছে আরেক শহর হারাতে পারে ইউক্রেন

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইউক্রেনের প্রধান পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা রাশিয়া দখল করে নিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এ সতর্কবার্তা উচ্চারণ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। খবর বিবিসির।

পতনের ঝুঁকিতে থাকা শহরটির নাম আভদিভকা। সম্প্রতি এই শহরটির নিয়ন্ত্রণ নিয়ে রুশ ও ইউক্রেনের বাহিনীর মধ্যে তুমুল লড়াই হয়েছে। লড়াইয়ে বেশ সাফাল্য পেয়েছে রুশ বাহিনী। এখন তারা শহরটি চারদিক থেকে ঘিরে ফেলার হুমকি দিয়েছে।

অবশ্য ইতোমধ্যে রাশিয়ার হামলার শিকার হয়ে শহরটি প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। শহরটিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়।

ওয়াশিংটনে কিরবি বলেন, আভদিভকা শহরের পতন হতে পারে। কারণ যুদ্ধক্ষেত্রে থাকা ইউক্রেনীয় বাহিনীর গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে ইউক্রেনের সেনা অবস্থানে হামলার জন্য একের পর এক পদাতিক বাহিনীর দল পাঠিয়ে চলেছে রাশিয়া।

তিনি বলেন, রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনের এখন আর্টিলারি শেল প্রয়োজন। কিন্তু কংগ্রেস কোনো সহায়তা বিল পাস করতে পারেনি। তাই আমরা ইউক্রেনকে আর্টিলারি শেল দিতে পারছি না। রুশ বাহিনী এখন আভদিভকায় ইউক্রেনের পরিখার কাছে এসে গেছে। তারা ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে শুরু করেছে।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেন অস্ত্র ও গোলাবারুদের জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের ওপর প্রায় পুরোপুরি নির্ভরশীল। এতদিন যুক্তরাষ্ট্র থেকে সহায়তা এলেও এখন ইউক্রেনকে নতুন করে সহায়তা দেওয়া নিয়ে মার্কিন ক্ষমতাসীন ও বিরোধী দল বিভক্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র্রের সহায়তা ছাড়া যুদ্ধে বেশ বেকায়দায় পড়েছে জেলেনস্কি বাহিনী।

কয়েক মাস দেন-দরবার শেষে চলতি সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন মার্কিন ডলারসহ ৯৫ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। এখন সেটি অনুমোদনের জন্য বিরোধী দল রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। তবে প্রতিনিধি পরিষদে এ সহায়তা বিল পাসের সম্ভাবনা খুব কম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

১০

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

১১

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

১২

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

১৩

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

১৪

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

১৫

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১৬

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১৭

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৯

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

২০
X