কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৬:৩২ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ
রুশ হামলায় বিধ্বস্ত বাঁধ

খেরসনের ৮০ এলাকা প্লাবিত, সরানো হচ্ছে বাসিন্দাদের

রাশিয়ার হামলায় ইউক্রেনের বিধ্বস্ত বাঁধ।
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিধ্বস্ত বাঁধ।

রাশিয়ার হামলায় ইউক্রেনের খেরসন অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাঁধ ভেঙে গেছে। এ ঘটনায় আশপাশের প্রায় ৮০টি এলাকা প্লাবিত হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার দাবি, কিয়েভই এ হামলা চালিয়েছে।

বাঁধ ধ্বংস হওয়ার পরপর জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সভা ডাকেন জেলেনস্কি। সভা শেষে তিনি জানান, গতকাল রাত ২টা ৫০ মিনিটে কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ উড়িছে দিয়েছে রাশিয়া। এতে প্রায় ৮০টি শহর ও গ্রাম প্লাবিত হয়ে থাকতে পারে। এ ঘটনার পরপর প্লাবিত এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে।

সাধারণ মানুষের জীবন রক্ষায় সরকার ও কর্মকর্তরা সবকিছু করছেন বলে জানান তিনি। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যারা আছেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

রুশ বার্তা সংস্থা তাসও জানিয়েছে, বাঁধ ভাঙার পর রাশিয়ার নিয়ন্ত্রিত নোভা কাখোভকা শহর পানিতে তলিয়ে গেছে। প্রায় ৬০০ ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এ ছাড়া নোভা কাখোভকা শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলেও জানিয়েছে তাস।

তবে নোভা কাখোভকা বাঁধে হামলা করার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। আজ এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হামলার জন্য কিয়েভকে দায়ী করে বলেন, ‘দুদিন আগে বড় ধরনের পাল্টা আক্রমণ চালায় ইউক্রেন। তবে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। এটা এ সত্যের সঙ্গে সম্পৃক্ত। তাদের পাল্টা আক্রমণ অভিযান স্থবির হয়ে গেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১০

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১১

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১২

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৩

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৪

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৭

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৮

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৯

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

২০
X