বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার বেলারুশের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ওয়াগনার

এবার বেলারুশের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ওয়াগনার

বেলারুশের সেনাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার। আজ শুক্রবার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

বেলারুশিয়ান সেনাদের প্রশিক্ষণ দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভিডিওতে দেখা যায়, রাজধানী মিনস্ক থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওসিপোভিচি শহরের কাছে একটি সামরিক এলাকায় সেনাদের প্রশিক্ষণ দিচ্ছেন ওয়াগনার যোদ্ধারা।

বেলারুশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ওয়াগনার যোদ্ধারা তাদের বেশ কয়েকটি সামরিক শাখায় প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।

গত ২৩ জুন রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে বিদ্রোহের ঘোষণা দেন ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ঘোষণার পর পর দেশটির রাজধানী মস্কো অভিমুখে যাত্রাও করে ওয়াগনার বাহিনী। তবে ওইদিন রাতে বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন প্রিগোজিন।

সমঝোতা অনুযায়ী, প্রিগোজিন বিদ্রোহ থেকে সরে আসেন এবং বেলারুশ চলে যেতে সম্মত হন। এসবের বিনিময়ে বিদ্রোহ সম্পর্কিত অভিযোগ প্রত্যাহার করে নেয় রাশিয়া। তবে ২৪ জুনের পর প্রিগোজিনকে আর জনম্মুখে দেখা যায়নি।

যদিও রাশিয়া জানায়, গত ২৯ জুন ক্রেমলিনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইয়েভজেনি প্রিগোজিন। তাদের মধ্যে তিন ঘণ্টা আলাপ-আলোচনাও হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X