কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৪:২৯ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

শেনজেনভুক্ত অঞ্চলে বিনা ভিসাতে প্রবেশের সুযোগ আরও দুই দেশের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শেনজেনভুক্ত আঞ্চলে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাচ্ছে আরও দুই দেশ। এ দুই দেশ থেকে আকাশ ও সাগরপথে শেনজেনভুক্ত অঞ্চলের যে কোনো দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যাবে। রোববার (৩১ মার্চ) এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের এক দশকের বেশি সময় পর রোববার থেকে আংশিকভাবে এ সুবিধা পেতে যাচ্ছে দেশ দুটি। এর ফলে দেশ দুটির নাগরিকেরা বিনা ভিসাতেই ইইউর অন্য দেশগুলো ভ্রমণ করতে পারবেন। দেশ দুটি হলো- রোমানিয়া ও বুলগেরিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, যে কোনো পথে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন না দেশ দুটির নাগরিকেরা। কেবল আকাশ ও সাগরপথের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। এ দুই পথে তারা বিনা ভিসাতেই ইউরোপীয় ইউনিয়নের বাকি অংশে প্রবেশ করতে পারবেন।

অস্ট্রিয়ার ভেটোর কারণে স্থলপথে এখনো শেনজেনভুক্ত অঞ্চলে যুক্ত হতে পারেনি বুলগেরিয়া ও রোমানিয়া। কারণ হিসেবে বলা হয়েছে, স্থলপথে এই দেশগুলো হয়ে সহজে অইউরোপীয় অভিবাসীরা ইইউর বাকি দেশগুলোতে পৌঁছে যেতে পারবেন।

গত শনিবার ইইউর প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, এটি দুই দেশের জন্য বড় সাফল্য। এই এলাকার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এটি। অবাধ চলাচলের জন্য বিশ্বের বৃহত্তম এলাকা এটি। আমার সবাই মিলে আমাতের সকল নাগরিকদের জন্য শক্তিশালী ইউরোপ করছি।

এ দুই দেশ ছাড়াও ইউরোরোপীয় ইউনিয়নের ২৫ দেশ ও এর বাইরের চার দেশ শেনজেনের অন্তর্ভুক্ত। এ চার দেশ হলো- সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন।

রোমানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কাতালিন প্রেতোইও দেশটির এক সংবাদমাধ্যমকে জানান, স্থল সীমান্তে শেনজেনে যোগদানের জন্য একাধিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X