কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মহাকাশে বিস্ফোরিত রাশিয়ার স্পেস রকেট

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মহাকাশে বিস্ফোরিত হয়েছে রাশিয়ার একটি স্পেস রকেট। প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। বৃহস্পতিবার আঙ্গারা-৫ নামের এ নতুন মহাকাশ যানের উৎক্ষেপণ করে মস্কো। সোভিয়েত-পরবর্তী রাশিয়ার মহাকাশ উচ্চাকাঙ্ক্ষার একটি প্রজেক্ট এই নতুন সিরিজের স্পেস রকেট।

রকেটটি রাশিয়ার চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের বনাঞ্চলে অবস্থিত ভোস্টোচনি কসমোড্রোম নামক উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাঠানো হয়।

পরপর দুই দিন এটির উৎক্ষেপণের তারিখ পেছানো হয়েছিল। রাশিয়ান মহাকাশ সংস্থা রসকসমসের মতে, একটি অক্সিডাইজার ট্যাঙ্ক এবং ইঞ্জিন নিয়ন্ত্রণ ব্যবস্থায় চাপ পড়ায় সিস্টেম ব্যর্থতার কারণে মঙ্গলবার এবং বুধবার লঞ্চের প্রচেষ্টা বাতিল করা হয়েছিল।

উড্ডয়নের কয়েক মিনিট পর, রকেটটি ঘণ্টায় ২৫,০০০ কিলোমিটারেরও বেশি গতি অর্জন করে এবং কক্ষপথে প্রবেশ করে। রকেটটি বিস্ফোরিত হওয়ার পর উৎক্ষেপণ কেন্দ্রের ডিজাইনে কোনো সমস্যা আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে রসকসমস জানিয়েছে, রকেটটি পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে। ঠিক সময়মতো উপরের পর্যায়টি আলাদা হয়ে গেছে। কিন্তু এরপর রকেটটি বিস্ফোরিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X