কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকান ট্যাংক ‘ধরে এনে’ দেশবাসীকে দেখাচ্ছেন পুতিন

রাশিয়ায় আয়োজিত পশ্চিমা অস্ত্র প্রদর্শনী। ছবি : সংগৃহীত
রাশিয়ায় আয়োজিত পশ্চিমা অস্ত্র প্রদর্শনী। ছবি : সংগৃহীত

রাশিয়া ইউক্রেন যুদ্ধে একের পর এক মুখ থুবড়ে পড়ছে পশ্চিমা অস্ত্র। দুই দেশের মধ্যকার এ যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিয়েছে পশ্চিমারা। দেশটিকে একের পর এক যুদ্ধাস্ত্র সহায়তা দিয়ে আসছে আমেরিকাসহ তার পশ্চিমা মিত্র। ইউক্রেনকে সহায়তা দেওয়া এসব অস্ত্র জব্দ করার পর তা দেশবাসীকে দেখাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (০১ মে) রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে জব্দ করা বেশ কয়েকটি পশ্চিমা ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে মস্কো। এ প্রদর্শনীতে একটি ইউএস-নির্মিত এম-১ আব্রামস ট্যাঙ্কও রয়েছে, যা অবদিভকার ডনবাস শহরের কাছাকাছি এলাকা থেকে জব্দ করা হয়েছিল। বুধবার ভিক্টরি মিউজিয়ামের কাছে এ প্রদর্শনটি শুরু করা হয়েছে। যা মাসজুড়ে চলবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রদর্শনীতে একটি মার্কিন তৈরি আব্রামস ট্যাঙ্ক এবং এম১১৫০ অ্যাসল্ট ব্রেচার ভেহিকেলও রয়েছে। এটি মাইন ক্লিয়ারিং অপারেশনের সর্বশেষ ভার্সন হিসেবে পরিচিত।

কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ান সৈন্যরা এ দুটি ট্যাংক অবদিভকার ডনবাস শহরের অদূরে বেরদিয়েচি বসতির কাছ থেকে জব্দ করেছিল। চলতি সপ্তাহের শুরুর দিকে মন্ত্রণালয় ভিডিও শেয়ার করে। সেখানে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এগুলোকে হামলা চালাতে দেখা যায়।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রদর্শনীতে আরও ৩২টি সামরিক যান রয়েছে। এরমধ্যে অন্যতম হলো একটি জার্মান-নির্মিত লেপার্ড টুএসিক্স ট্যাঙ্ক এবং আইএফভি, মার্কিন ব্র্যাডলি আইএফভি, ব্রিটিশ এটি১০৫ স্যাক্সন এবং হুসকি টিএসভিসহ বিভিন্ন সামরিক যান।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রদর্শনীতে ন্যাটোর তৈরি অনেক ধরনের ছোট অস্ত্র এবং প্রকৌশল সরঞ্জাম এবং ইউক্রেনের ড্রোন ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। প্রদর্শনীটি বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এ প্রদর্শনীতে দর্শনার্থীরা পশ্চিমাদের তৈরি বিভিন্ন অস্ত্রের বৈশিষ্ট্য এবং সেইসঙ্গে নির্দিষ্ট সরঞ্জামগুলো কীভাবে জব্দ করা হয়েছে তাও জানতে পারবেন।

এর অগে গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেন, মস্কোর সেনারা ক্রমাগত ইউক্রেনীয় সেনাদের পেছনে ঠেলে দিচ্ছে। তার এমন বক্তব্যের পর এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X