কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের নতুন বার্তা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ছবি: রয়টার্স
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভকে এক নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেন, যদি স্বাভাবিক জ্ঞান থাকে তাহলে আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করার সুযোগ রয়েছে। আর এটি না হলে তাহলে বলপ্রয়োগের মাধ্যমে এককভাবে এই যুদ্ধ বন্ধ করবে মস্কো। বুধবার (০৩ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন। খবর রয়টার্স

বেইজিং সফরে চীনের সঙ্গে নতুন একটি গ্যাস পাইপলাইন স্থাপনের জন্য চুক্তির করার পর পুতিন বলেন, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইউরোপে শুরু হওয়া সবচেয়ে বড় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যেভাবে আন্তরিকতা দেখাচ্ছে তাতে তিনি টানেলের শেষ সীমান্তে একটি আলো দেখতে পাচ্ছেন।

সাংবাদিকদের পুতিন বলেন, যদি স্বাভাবিক জ্ঞান থাকে তাহলে আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধে সমাধানের পথে যাওয়া উচিত। আর একেই আমি উপযুক্ত বলে মনে করি। তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রশাসনের বিশেষ করে ট্রাম্পের চেষ্টার কোনো কমতি নেই। আমরা শুধু তাদের বিবৃতিই দেখছি না, বরং সমাধান খুঁজে বের করার জন্য আমরা তাদের প্রচেষ্টাও দেখছি। আমি মনে করি এটি আমাদের আলোর পথ দেখাবে। দেখা যাক সামনের দিনগুলোতে কী উন্নতি ঘটে।

রুশ প্রেসিডেন্ট বলেন, আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান না হলে আমাদের অস্ত্রের ভাষায় কথা বলতে হবে। তবে পুতিন দীর্ঘদিন ধরে যে দাবি জানিয়েছে আসছেন সেখানে এক চুলও ছাড় দিতে চান না তিনি। যার মধ্যে রয়েছে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করা এবং দেশটিতে যেসব রুশ ভাষাভাষী রয়েছে তাদের প্রতি বৈষম্য না করা।

পুতিন বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি মস্কোতে আসলে তিনি তার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছেন। তবে এই আলাচনার জন্য জোর প্রস্তুতি নিতে হবে এবং সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মস্কোতে এ ধরনের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১১

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১২

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৩

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৪

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৫

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৬

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৭

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৮

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

২০
X