ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০২:০৪ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৪, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে ঈদুল আজহা পালিত

রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও পার্কের খোলা মাঠে ঈদের খুতবা পড়ছেন ইমাম। ছবি : কালবেলা
রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও পার্কের খোলা মাঠে ঈদের খুতবা পড়ছেন ইমাম। ছবি : কালবেলা

ইতালিতে পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। দেশটির বিভিন্ন শহরে বাংলাদেশিসহ প্রায় ২৭ লাখ ধর্মপ্রাণ মুসলমান ঈদ উদযাপন করছেন।

রোববার (১৬ জুন) ইতালির বিভিন্ন শহরে অস্থায়ী ঈদগাহ মাঠ, খোলা মাঠ ও মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় হয়েছে।

ইতালিতে সবচেয়ে বড় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় দেশটির রাজধানী রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও পার্কের খোলা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ভেনিসের ভেসেন্সায় সাড়ে ৭টা, ভেনিসের হাস পার্কে সকাল ৯টায় ভেনিস মুসলিম কমিউনিটির উদ্যোগে ঈদ নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে ইতালির মিলান কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয়ে ৫টি ঈদ নামাজ অনুষ্ঠিত হয়। মিলানে প্রায় ৩০টির বেশি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

ছুটির দিনে ঈদ হওয়াতে দেশটিতে ঈদ উদযাপনে প্রবাসীদের মধ্যে ভিন্ন আমেজ তৈরি হয়েছে। প্রবাসী মুসলমানরা ঈদ নামাজ আদায় করে এক অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।

ডেইরি ফার্ম ব্যবসায়ীরা জানিয়েছেন, এ বছর রেকর্ড সংখ্যক বাংলাদেশি পশু কোরবানি দিতে যাচ্ছেন। প্রবাসী বাংলাদেশিরা তাদের পছন্দমতো গরু-ছাগল-ভেড়া কিনেছেন কোরবানির জন্য।

প্রবাসীরা জানান, এ বছর ঈদ ছুটির দিন হওয়াতে সকল মুসলমান বাংলাদেশিরা একসঙ্গে ঈদ উদযাপন করছেন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রবাসে ও দেশে পশু কোরবানি দিয়েছেন। তারা বিশ্বের সকল মুসলিমদের শান্তি কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X