কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৮:০৩ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি

অতি বৃষ্টিতে তলিয়ে গেছে জনপদ। পুরোনো ছবি
অতি বৃষ্টিতে তলিয়ে গেছে জনপদ। পুরোনো ছবি

ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি)। এরপরই বিশেষ বার্তায় জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। ভারি বৃষ্টির পূর্বাভাসে ক্ষয়ক্ষতি এড়াতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

শুক্রবারের (২৬ জুলাই) প্রতিবেদনে বলা হয়, আবহাওয়া অফিস উপকূলীয় শহরে ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়ার পরে পুলিশ মুম্বাইয়ের বাসিন্দাদের আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত বাড়িতে থাকতে বলেছে। এ ছাড়া মুম্বাইয়ে সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি আছে।

এক্সে পোস্ট করা এক বার্তায় পুলিশ বলেছে, আইএমডি আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত মুম্বাইয়ে রেড অ্যালার্ট ঘোষণা করেছে। মুম্বাইবাসীকে অত্যাবশ্যক না হওয়া পর্যন্ত বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে নিরাপদে থাকুন। জরুরি পরিস্থিতিতে ১০০, ১১২ ডায়াল করুন।

এক তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মুম্বাই শহরে ৪৪ মিলিমিটার, পূর্ব শহরতলিতে ৯০ মিলিমিটার এবং পশ্চিমাংশে ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ভারি বৃষ্টির কারণে এখন পর্যন্ত ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ১০টি ফ্লাইট মুম্বাই থেকে সরিয়ে কাছাকাছি বিমানবন্দরে নেওয়া হয়েছে। বলা হচ্ছে, হঠাৎ প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ভয়াবহ রূপ নিতে পারে। তাই সবাইকে সতর্ক অবস্থানে থাকতে অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X