কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০২:৫৭ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ভয়াবহ ভূমিধস : মৃত্যু বেড়ে ৫৪

চাপা পড়াদের উদ্ধারে অভিযান চলছে। ছবি : ইন্ডিয়া টুডে
চাপা পড়াদের উদ্ধারে অভিযান চলছে। ছবি : ইন্ডিয়া টুডে

ভারতের কেরালায় ভূমিধসে এখন পর্যন্ত ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাদামাটি ও পাথরের স্তূপে চাপা পড়েছেন আরও শতাধিক। পরিস্থিতির ভয়াবহতায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, সংশ্লিষ্ট সব দপ্তর এবং বিভাগকে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আহত সবার সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, গত কয়েক দিন ধরেই ভারি বর্ষণ হচ্ছে রাজ্যের ওয়েনাড়ে। মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে হঠাৎ পার্বত্য এলাকায় ধস নামে। এরপর ঘণ্টার ব্যবধানে আরও পৃথক পৃথক স্থান থেকে ধসের খবর আসতে থাকে। খবর পেয়েই রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে উদ্ধারকাজে নামে বিভিন্ন বাহিনী। যোগ দিয়েছে বিমানবাহিনীর হেলিকপ্টার।

আহতদের উদ্ধার স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হচ্ছে। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য দেশের অন্যত্র পাঠাচ্ছেন চিকিৎসকরা। অপরদিকে মৃতদের লাশ মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পরিবারের হস্তান্তর করা হবে।

মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, উদ্ধারকাজে গতি আনতে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। কিন্তু বৃষ্টির কারণে এবং যাতায়াত বিঘ্নিত হওয়ায় উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।

এদিকে এই ঘটনায় রাজ্যজুড়ে শোক বিরাজ করছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করে বার্তা দিচ্ছেন। ওয়েনাড়ের কংগ্রেস নেতা এবং এই লোকসভা কেন্দ্রের সাবেক সংসদ সদস্য রাহুল গান্ধী এক্স বার্তায় বলেন, উদ্ধারকাজের বিষয়ে তার সঙ্গে কেরালার মুখ্যমন্ত্রী এবং স্থানীয় জেলা প্রশাসকের কথা হয়েছে। তিনি সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত।

এ ছাড়া শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স-এ পোস্ট করে মোদি জানান, উদ্ধারকাজের সব খবর তিনি রাখছেন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X