কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

ভারতে শত শত ব্যাংকে সাইবার হামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতে শত শত ব্যাংকে সাইবার হামলা হয়েছে। এ হামলায় গ্রামীণ ও সমবায় প্রতিষ্ঠানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) জানিয়েছে, হ্যাকাররা ভারতের ৩০০টি ব্যাংকে হামলা চালিয়েছে। বুধবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেনদেনসংক্রান্ত প্রযুক্তি প্রদানকারী সংস্থা ‘সি-এজ টেকনোলজি’ র‌্যানসমওয়্যার হামলার কবলে পড়েছে। ফলে যেসব ব্যাংক সংস্থাটির প্রযুক্তি ব্যবহার করত তাদের গ্রাহকরা সাময়িকভাবে অর্থ লেনদেন করতে পারবেন না। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।

আরবিআই জানিয়েছে, এনপিসিআইভিত্তিক খুচরা লেনদেনব্যবস্থা থেকে সি-এজ টেকনোলজিকে অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয় ব্যাংকগুলোকে দেশটির শীর্ষ ব্যাংক এবং সাইবার কর্তৃপক্ষ কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য সাইবার হামলা সম্পর্কে সতর্ক করে আসছে। এমন পরিস্থিতির মধ্যেই দেশটির ব্যাংকিং খাতে হামলা হয়েছে।

ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন, সাইবার হামলার কারণে যেসব ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়ে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতের দৈনিক মোট লেনদেনের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ হয়ে থাকে। ফলে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে এর তেমন প্রভাব পড়বে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X