কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৬:৪৯ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বৃদ্ধের সঙ্গে গোপন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, অভিনেত্রী গ্রেপ্তার

অভিনেত্রী নিত্য সাসি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী নিত্য সাসি। ছবি : সংগৃহীত

বৃদ্ধের সঙ্গে একাধিক অশালীন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদানের অভিযোগে ভারতীয় এক অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার অভিনেত্রীর নাম নিত্য সাসি। ‍তিনি মালয়ালম ধারাবাহিক নাটকে অভিনয় করেন। বৃদ্ধের অভিযোগের পর অভিনেত্রী নিত্য ও তার বন্ধু বিনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধ কেরলের তিরুঅনন্তপুরমের বাসিন্দা। কেরলের কোল্লাম জেলার পারাভুর শহরে তার একটি বাড়ি রয়েছে। সেই বাড়ি বিক্রি করতে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি।

বৃদ্ধের অভিযোগ, বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে তার সঙ্গে নিত্য ফোনে যোগাযোগ করেন। পরে নিত্য তার সঙ্গে পারাভুরের বাড়িতে দেখা করতে চান। বাড়িটি দেখার জন্য অভিনেত্রী তার বন্ধু বিনুকেও সঙ্গে নিয়ে আসেন। এরপর বৃদ্ধের সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হয়ে নিজের ছবি বিনুকে দিয়ে তুলিয়েছিলেন নিত্য। এরপর থেকে বৃদ্ধকে ভয় দেখাতে শুরু করেন অভিনেত্রী। বৃদ্ধের অভিযোগ, তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন নিত্য।

তিনি আরও অভিযোগ করেন, বৃদ্ধের ২৫ লাখ টাকা দাবি করেন নিত্য। টাকা দিতে রাজি না হলে অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবেন বলে হুমকি দিতে থাকেন। নিত্যের হুমকিতে ভয় পেয়ে তাকে ১১ লাখ টাকাও দেন তিনি। এরপর আরও টাকার দাবি করলে হয়ে স্থানীয় থানার দ্বারস্থ হন বৃদ্ধ।

বৃদ্ধের এমন অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে নিত্য ও বিনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা বলছেন, অভিযোগ প্রমাণিত তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X